শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

বাজেটে বরাদ্দের চেয়ে মানসম্পন্ন বাস্তবায়ন জরুরি: রেহমান সোবহান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান রেহমান সোবহান বলেছেন, বাজেটে বরাদ্দের চেয়ে বেশি দেখা দরকার মানসম্পন্ন বাস্তবায়ন কতটা হচ্ছে। পাশাপাশি যেসব নীতি পদক্ষেপগুলো নেয়া হচ্ছে, লক্ষ্য অনুযায়ী সংশ্নিষ্টরা সেগুলোর সুফল পাচ্ছে কি-না, সেটা দেখা দরকার।

সুশাসন, জবাবদিহিতা নিশ্চিত করা ও পদ্ধতিগত উন্নয়নের মাধ্যমে উদ্দেশ্যগুলো বাস্তবায়ন নিশ্চিত করতে হবে বলে মনে করেন তিনি।

শনিবার সিপিডি আয়োজিত বাজেট সংলাপ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বাজেট বাস্তবায়ন সমস্যা, তথ্যের অভাব, নীতি সহায়তার সুষম বণ্টনে অনীহা, সংস্কার উদ্যোগের ঘাটতি নিয়ে আলোচনা করেন বক্তারা।

সিপিডির চেয়ারম্যান বলেন, করোনার প্রভাব মোকাবিলার ৮০ শতাংশ উদ্যোগ এসেছে মুদ্রানীতির মাধ্যমে। আর ২০ শতাংশ রাজস্ব নীতির মাধ্যমে। ফলে ব্যাংক খাতে মনিটরিং বাড়াতে হবে। বিনিয়োগ হচ্ছে না। মেশিনারিজ ও যন্ত্রপাতি আমদানি কমেছে। অন্যদিকে ব্যাংকের তারল্য বেড়েছে। বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করতে হবে। নতুন দরিদ্রদের অস্বীকার করা যাবে না।

তিনি বলেন, করোনা মোকাবিলায় টিকার বিকল্প নেই। টিকা পাওয়ার সব উদ্যোগ দরকার। তবে যথাযথ পরীক্ষাও জরুরি। পরীক্ষার হার বাড়াতে হবে। কেউ টিকা পেল না, আবার কেউ পরীক্ষা করাল না, তাহলে সংক্রমণ আটকানো যাবে না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ