রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কোভিডমুক্ত হলেও স্বাস্থ্য ঝুঁকিতে খালেদা জিয়া : ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পোস্ট কোভিডমুক্ত হলেও পুরনো রোগের জটিলতায় স্বাস্থ্য ঝুঁকির মাঝেই চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার দুপুর ১২টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এ কথা জানান। খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা জানাতে সংবাদ সম্মেলনটির আয়োজন করা হয়।

তিনি বলেন, খালেদা জিয়ার মেডিক্যাল বোর্ডের সর্বশেষ বক্তব্য হচ্ছে, মিনিমাম প্যারামিটারগুলো অনুযায়ী পোস্ট কোভিডের অবস্থা থেকে তিনি মোটামুটি ভালো আছেন। ফান্ডামেন্টাল কিছু সমস্যা রয়েছে যেগুলো উদ্বেগজনক। একটি হচ্ছে তার হার্টের সমস্যা, অপরটি কিডনির সমস্যা। এই দুইটি নিয়ে মেডিক্যাল বোর্ড উদ্বিগ্ন আছেন। চিকিৎসকরা মনে করছেন, বাংলাদেশে যে হাসপাতালগুলো আছে, উন্নত সেন্টারগুলো আছে- খালেদা জিয়ার চিকিৎসার জন্য সেগুলো যথেষ্ট নয়।

খালেদা জিয়ার উন্নত চিকিৎসা দরকার উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, বিশেষজ্ঞরা বলেছেন তার উন্নত চিকিৎসা দরকার। তার অসুখগুলো নিয়ে উন্নত সেন্টারে যাওয়া জরুরি। আমরা সেটা বার বার বলছি।

খালেদা জিয়ার এই বিষয়গুলো নিয়ে জামিনের জন্য আদালতে যাবেন কি না এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন, এ রকম প্রশ্নের উত্তর আমরা আগেও দিয়েছি। দুর্ভাগ্যজনকভাবে আমাদের সবচেয়ে বড় ক্ষতিটা হয়েছে আদালতে। রাজনীতি থেকে শুরু করে আইনগতভাবে আদালতে ক্ষতিটা হয়েছে।

তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করেছে আদালত এমন মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, তারপর যাবতীয় যেসব আইন হয়েছে, সেগুলো আদালত করেছেন। খালেদা জিয়ার প্রতি যদি চরম অন্যায় হয়ে থাকে, তাহলে আদালত করেছেন। কোনো আইনেই তার সাজা হতে পারে না। আদালতের প্রতি আমাদের আস্থাটা এত কম যে ধীরে সুস্থে চিন্তাভাবনা করে আদালতে যাব।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ