শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

মোদিকে হটানোই এখন একমাত্র লক্ষ্য: মমতা ব্যানার্জি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন, ক্ষমতা থেকে নরেন্দ্র মোদিকে হটানোই এখন একমাত্র লক্ষ্য। দেশকে বাঁচাতে হলে সবাইকে এক হয়ে এক মঞ্চে এনে মোদির বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। খবর হিন্দুস্তান টাইমস’র।

তিনি বলেন, সেই লক্ষ্যে দেশে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আমাদের অবিজেপি রাজ্যগুলোকে এক হয়ে গড়তে হবে যৌথ মঞ্চ। তাহলেই কেবল মোদি অন্যান্য অবিজেপিশাসিত রাজ্যকে হয়রানি করতে পারবেন না।

গতকাল বুধবার কলকাতায় দিল্লির কৃষক আন্দোলনের নেতা রাজেশ টিকায়েতসহ অন্য নেতারা সাক্ষাৎ করতে এলে এসব কথা বলেন তিনি। কৃষি আইন বাতিল না হওয়া পর্যন্ত ভারতজুড়ে আন্দোলন চলবে বলে হুমকি দিয়েছেন মমতা।

তিনি বলেন, কৃষকদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা তাদের আন্দোলনের পক্ষে সমর্থন জুগিয়ে যাবো। দেশকে বাঁচাতে এবং মোদিকে সরাতে হলে এই আন্দোলন চলমান রাখা আবশ্যক।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ