শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

মিয়ানমারে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মানডালার নিকটবর্তী এলাকায় একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১২ জন নিহত হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ জুন) সকালে মানডালা সিটি ফায়ার সার্ভিস সামাজিকমাধ্যমে এক পোস্টের মাধ্যমে দুর্ঘটনাটির খবর দেয়।

মিয়ানমারের সামরিক বাহিনীর মালিকানাধীন ‘মায়াওয়াদি’র প্রতিবেদনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, বিমানটি রাজধানী নাইপিদো থেকে পাইন ওও লুইন যাচ্ছিল। মানডালা শহরের পাশ্ববর্তী একটি স্টিল প্ল্যান্টের ৩০০ মিটার দূরে বিমানটি বিধ্বস্ত হয়। তবে এ ঘটনায় ওই এলাকার বেসামরিক কোনো বা স্থাপনা ক্ষতিগ্রস্থ হয়নি বলে জানা গেছে।

বিমানটিতে ছয়জন সামরিক কর্মকর্তা ছিলেন বাকিরা ক্রু। এসব কর্মকর্তরা একটি অনুষ্ঠানে যোগ দিতে পাইন ওও লুইনের প্রধান বৌদ্ধ মন্দিরে যাচ্ছিলেন।

বিমানটির ধ্বংসাবশেষ থেকে বেঁচে যাওয়া একজন পাইলট একজন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। পরে তাদেরকে সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ