বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ ।। ২০ ফাল্গুন ১৪৩২ ।। ১৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
নতুন গভর্নরের নিয়োগ বাতিলের দাবি টিআইবির বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের জামায়াতে যোগদানের গুঞ্জন নিয়ে মুখ খুললেন কবি মুহিব খান ইদ্রিস হত্যার বিচার দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল রমজানের অবহেলিত আমলটির নাম ইতেকাফ: শায়খ আহমাদুল্লাহ দারুননাজাত একাডেমিতে ম্যাথ কার্নিভাল ও অলিম্পিয়াড ‘রাষ্ট্র পরিচালনায় তাকওয়ার নীতি অনুসৃত না হলে কাঙ্ক্ষিত মুক্তি আসবে না’ জামিআ রাব্বানিয়া আরাবিয়ার ভর্তি তারিখ ঘোষণা  ‘ইরান বর্তমান পরিস্থিতি থেকে দ্রুত স্থিতিশীলতা অর্জন করবে’ মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া

জার্মানিতে বিমান দুর্ঘটনায় নিহত দুই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: জার্মানির মধ্যাঞ্চলীয় শহর ফ্রাঙ্কফুর্টের কাছে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে অন্তত দুইজনের প্রাণহানি ঘটেছে। দুর্ঘটনার সময় প্লেনটি একটি গাছের ওপর আছড়ে পড়েছিল বলে জানিয়েছে স্থানীয় মিডিয়াগুলো।

জানা যায়, যেখানে দুর্ঘটনা হয়েছে তার কাছেই বিমানবন্দর, রেললাইন এবং বড় রাস্তা রয়েছে। প্লেনটি ওই বিমানবন্দরেই যাচ্ছিল। এতে আরোহী ছিলেন দুইজন। তারা উভয়েই মারা গেছেন।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় নিহতদের মধ্যে একজনের বয়স ৬৭, অন্যজনের ৫৩ বছর।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিপদের মুখে প্লেনের ইমারজেন্সি প্যারাসুট কাজ করেনি। তবে দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত নয়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার (৮ জুন) স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটের দিকে দুর্ঘটনাটি ঘটে।

উল্লেখ্য, ভয়াবহ দুর্ঘটনার পরও পার্শ্ববর্তী এ৬৬ হাইওয়ে এবং সেখানকার রেললাইনে কোনো ধরনের ক্ষয়ক্ষতি ঘটেনি।

সূত্র: ডয়েচে ভেলে

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ