শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা। বিশ্ব শরণার্থী দিবসে বাস্তুচ্যুত মানুষের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের আহ্বান গাজীপুরে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিকেএম মিডিয়া সেলের আয়োজনে ওরিয়েন্টেশন কর্মশালা ইঞ্জিন বিকল হয়ে ফেনীতে আড়াই ঘণ্টা আটকা মেঘনা এক্সপ্রেস

টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ২২ কিলোমিটার যানজট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দুর্ঘটনার কবলে পড়া ট্রাক সরাতে দেরি হওয়ায় টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ২২ কিলোমিটার এলাকায় যানজট দেখা দেয়। এতে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা। এছাড়া কাঁচামালসহ পণ্য পরিবহনগুলো বিপাকে পড়েছে।

শুক্রবার (৪ জুন) ভোর থেকে বঙ্গবন্ধু সেতুপূর্ব থেকে মহাসড়কের টাঙ্গাইলের সদর উপজেলার রাবনা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়।

উত্তরবঙ্গগামী বাস চালক রুস্তম বলেন, ‘ভোর ৫টায় আমি রাবনা বাইপাসে যানজটে পড়েছি। এক কিলোমিটার আসতে আমার প্রায় আড়াই ঘণ্টা সময় লেগেছে।’

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে বঙ্গবন্ধু সেতুর পূর্ব মহাসড়কের ১৬ নম্বর ব্রিজের কাছে একটি ট্রাক দুর্ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে সেই ট্রাক সরাতে দীর্ঘ সময় লাগায় যানজটের সৃষ্টি হয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হচ্ছে।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ