শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা। বিশ্ব শরণার্থী দিবসে বাস্তুচ্যুত মানুষের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের আহ্বান গাজীপুরে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিকেএম মিডিয়া সেলের আয়োজনে ওরিয়েন্টেশন কর্মশালা ইঞ্জিন বিকল হয়ে ফেনীতে আড়াই ঘণ্টা আটকা মেঘনা এক্সপ্রেস

জামালপুরে বজ্রপাতে ৪ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জামালপুরের বকশিগঞ্জ ও দেওয়ানগঞ্জ দুই উপজেলায় বজ্রপাতে ৪ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।

শুক্রবার (৪ জুন) বিকেল ৫টায় উপজেলার মেরুরচর ইউনিয়নের উজান কলকিহারা ও পূর্ব কলকিহারা গ্রামে বজ্রপাতের ৩ জনের মৃত্যু হয়।

মেরুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম জিহাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিকেলে বৃষ্টির সময় পাটক্ষেত নিরানোর সময় উজান কলকিহারা গ্রামের মৃত কালা মিয়ার ছেলে আব্দুল খলিল (৬০)। একই গ্রামের মফিজুরের ছেলে হরবাদশাহ (৫০) ও আব্দুল খালেকের স্ত্রী আকিজা বেগম (৩৫) বৃষ্টিতে ক্ষর উঠাতে গিয়ে বজ্রপাতে মারা যায়।

বকশিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট বজ্রপাতে ৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

একই সময়ে দেওয়ানগঞ্জে বজ্রপাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। দেওয়ানগঞ্জ উপজেলার গামারিয়া গ্রামের আবেল মিয়ার ছেলে আনা মিয়া (১৫) রাজমিস্ত্রির কাজ শেষে বাড়ি ফেরার পথে চিকাজানী দীঘিরপাড় এলাকায় বজ্রপাতে তার মৃত্যু হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ