শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নিলামে কেনা সম্পত্তিতে ভ্যাট না দেওয়ার নির্দেশ হাইকোর্টের এবার হোয়াটসঅ্যাপেই পরিশোধ করা যাবে বিদ্যুৎ-গ্যাসসহ সব বিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩ সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গ করলে কাউকে ছাড় নয়: ছাত্র জমিয়ত সভাপতি নাঙ্গলকোটের ব্যতিক্রমী সীরাত মাহফিল ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত দলীয় প্রশাসন নয়, নিরপেক্ষ রাষ্ট্রব্যবস্থা চায় জনগণ: আমিরে মজলিস বিশ্বের ফতোয়া প্রতিষ্ঠানগুলোর সমন্বয় জোরদারে কৌশলগত উদ্যোগ, মিসরে বৈঠক সরবরাহ বন্ধ: পানির ভয়াবহ সংকটে গাজার ১০ লাখ মানুষ মানব জীবনে রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহর বাস্তবায়ন অপরিহার্য: আজিজুল হক ইসলামাবাদী মদিনার সব মসজিদে নারীদের জন্য নামাজের স্থান খোলা থাকবে

ঘানায় সোনার খনি ধসে ৯ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ঘানার একটি সোনার খনি ধসে পড়ায় ৯ জনের প্রাণহানির হয়েছে। দেশটির নিরাপত্তা বাহিনীর বরাতে বৃহস্পতিবার (৩ জুন) বার্তা সংস্থা এএফপি জানায়, চলতি সপ্তাহে ঘটে যাওয়া এ দুর্ঘটনার পর এখনও সেখানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে, এতে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ঘানা পুলিশ জানায়, বুরকিনা ফাসো সীমান্তবর্তী ঘানার পূর্বাঞ্চলের তলানসি জেলার জিবানির দুর্গম খনি এলাকায় সোমবার (৩১ মে) রাতে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এ খনি দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা ঘটার অনেক পরে সেখানে উদ্ধার অভিযান শুরু হয় এবং বৃহস্পতিবার পর্যন্ত ৯ জনের লাশ উদ্ধার করা সম্ভব হয়।

ঘানায় ছোট আকারের বিভিন্ন সোনার খনিতে প্রায় দুর্ঘটনা ঘটে থাকে। স্থানীয়ভাবে এসব স্বর্ণ খনি ‘গালামসি’ নামে বেশি পরিচিত।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ