শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা। বিশ্ব শরণার্থী দিবসে বাস্তুচ্যুত মানুষের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের আহ্বান গাজীপুরে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিকেএম মিডিয়া সেলের আয়োজনে ওরিয়েন্টেশন কর্মশালা ইঞ্জিন বিকল হয়ে ফেনীতে আড়াই ঘণ্টা আটকা মেঘনা এক্সপ্রেস

স্মার্টফোন কিনে না দেয়ায় স্কুলছাত্রের আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুড়িগ্রামের ফুলবাড়ীতে স্মার্টফোন কিনে না দেয়ায় মা-বাবার সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে নবম শ্রেণির এক ছাত্রে আত্মহত্যার করেছে। গতকাল বুধবার রাত ১০টার দিকে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের চন্দ্রখানা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্রের নাম রানা মিয়া (১৪)। সে চন্দ্রখানা গ্রামের কৃষক নাছির উদ্দিনের ছেলে ও ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব কুমার রায় জানান, নিহত রানা মিয়া তার মা-বাবার কাছে স্মার্টফোনের বায়না ধরেছিল। তার বাবা জমির ফসল তুলে তা বিক্রি করে ফোন কিনে দিতে চেয়েছিলেন ছেলেকে। এর মধ্যেই বুধবার বিকেলে স্মার্টফোনের জন্য বাবার কাছে আবারও বায়না ধরে রানা। কিন্তু তার বাবা নাসির উদ্দিন আগামী বুধবার ছেলেকে ফোন কিনে দিতে চেয়ে বাজারে চলে যান।

পরে অভিমানে রাতে ওই কিশোর তার শয়ন কক্ষের আড়ার সঙ্গে রশি বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তার মামা শফিকুল তাকে ডাকলে কোনো সাড়া না পেয়ে পেছনের বেড়া ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় আড়ার সঙ্গে রশিতে ঝুলন্ত লাশ দেখতে পান পরিবারের লোকজন। খবর পেয়ে ফুলবাড়ী থানা পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান ওসি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ