শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা। বিশ্ব শরণার্থী দিবসে বাস্তুচ্যুত মানুষের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের আহ্বান গাজীপুরে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিকেএম মিডিয়া সেলের আয়োজনে ওরিয়েন্টেশন কর্মশালা ইঞ্জিন বিকল হয়ে ফেনীতে আড়াই ঘণ্টা আটকা মেঘনা এক্সপ্রেস

বিরামপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বজ্রসহ বৃষ্টিপাতের সময় ক্ষেতে মরিচ উত্তোলনকালে বজ্রপাতে দিনাজপুরের বিরামপুরে বাঁধন রায় নামের এক যুবকের মৃত্যু এবং ৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে রুপালী রায় (৪৫) নামের এক মহিলার অবস্থা আশংকাজনক হওয়ায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে বিরামপুর উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের চকদূর্গা রামসাপুর এলাকায় এ ঘটনা ঘটে। বাঁধন রায় (১৮) বিরামপুর উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের চকদূর্গা রামসাপুর এলাকার নারায়ন চন্দ্র রায়ের ছেলে।

স্থানীয় মুকুন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান মুহা. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়ির পাশে জমিতে একই পরিবারের তিনজনসহ ছয় সদস্য ক্ষেতের মরিচ উত্তোলন করছিল। এ সময় বজ্রসহ বৃষ্টিপাতের সময় হঠাৎ তাদের ওপর বজ্রপাত ঘটে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক বাঁধনকে মৃত ঘোষণা করেন।

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমার্জেন্সি বিভাগ জানায়, বৃহস্পতিবার দুপুরে বজ্রপাতে আহত হয়ে একই পরিবারে তিনজনসহ ছয় সদস্য চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্যে বাঁধন রায় নামে এক যুবক মারা যান। এ ঘটনায় মা রুপালি রায় নামের এক মহিলা অশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, বজ্রপাতে বাঁধন রায় নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত যুবকের মা রুপালী বেগম আহত হয়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রাথমিক চিকিৎসা নিয়ে বাবা নারায়ন চন্দ্র বাড়িতে রয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ