শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা। বিশ্ব শরণার্থী দিবসে বাস্তুচ্যুত মানুষের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের আহ্বান গাজীপুরে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিকেএম মিডিয়া সেলের আয়োজনে ওরিয়েন্টেশন কর্মশালা ইঞ্জিন বিকল হয়ে ফেনীতে আড়াই ঘণ্টা আটকা মেঘনা এক্সপ্রেস

রাঙ্গুনিয়ায় দখলদারদের হামলায় ১৫ বনকর্মী আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কোদালা বন বিটে শেখ রাসেল এভিয়ারী অ্যান্ড ইকোপার্ক এলাকায় অবৈধভাবে ঘর নির্মাণে বাধা দেয়ায় দখলকারীদের হামলায় রাঙ্গুনিয়া বন রেঞ্জ কর্মকর্তাসহ ১৫জন আহত হয়েছেন।

সোমবার (৩১ মে) সকাল ১১টার দিকে এভিয়ারী পার্কের জঙ্গল দক্ষিণ নিশ্চিন্তাপুর এলাকায় এ ঘটনা ঘটেছে।

আহতদের মধ্যে রেঞ্জ অফিসার মাসুম কবির (৪৫), এফজি মোহাম্মদ ইসমাইল হোসেন (২৫) , বাগান মালি জ্যোতির্ময় বড়ুয়াকে (৩০) রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হলে সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বাগান মালি আনোয়ার হোসেন (৫০), পার্কের কর্মী ইকবাল হোসেন (২৭), আব্দুল হাই (৪৫), মোহাম্মদ সাইফুল ইসলাম (৩২), মোহাম্মদ মাসুমকে (২৮) স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। অন্যদের বিভিন্ন হাসপাতাল ও ডাক্তারের কাছে চিকিৎসা দেয়া হয়েছে।

কোদালা বন বিট কর্মকর্তা হাসানুজ্জামান জানান, বাঁধা উপেক্ষা করে পার্কের জায়গায় গত কয়েক দিনে অবৈধভাবে ৩টি ঘর নির্মাণ করা হয়। সকালে রাঙ্গুনিয়া বন রেঞ্জের কর্মকর্তার নেতৃত্বে বনকর্মীরা ওই ঘর ভেঙে দিতে গেলে ৩০/৩৫ জনের দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর আক্রমণ করে। ধারালো দা, কিরিজ ও লাঠিসোঁটা দিয়ে কুপিয়ে এবং বেধড়ক আঘাত করেছে।

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব মিল্কী জানান, পার্কের জায়গায় অবৈধভাবে ঘর নির্মাণ এবং মারধরের ঘটনা স্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশি তৎপরতা চলছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ