শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা। বিশ্ব শরণার্থী দিবসে বাস্তুচ্যুত মানুষের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের আহ্বান গাজীপুরে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিকেএম মিডিয়া সেলের আয়োজনে ওরিয়েন্টেশন কর্মশালা ইঞ্জিন বিকল হয়ে ফেনীতে আড়াই ঘণ্টা আটকা মেঘনা এক্সপ্রেস

চট্টগ্রামে করোনায় ৪ জনের মৃত্যু, আক্রান্ত ১১৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১১৯ জনের। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৩ হাজার ৩৭০ জন। এসময়ে করোনায় মৃত্যুবরণ করেছেন ৪ জন।

সোমবার (৩১ মে) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা যায়। চট্টগ্রামের ৯টি ল্যাবে ৭০২টি নমুনা পরীক্ষা করা হয়।

এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৮৫টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ১৩৬টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৩৯টি, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৪৬টি নমুনা পরীক্ষা করা হয়।

এতে চবি ল্যাবে ৩১ জন, বিআইটিআইডি ল্যাবে ১৫ জন, চমেক ল্যাবে ৯ জন এবং সিভাসু ল্যাবে ২৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এছাড়া শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১০৯টি নমুনা পরীক্ষা করে ৮ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩৩টি নমুনা পরীক্ষা করে ১১ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৪৬টি নমুনা পরীক্ষা করে ১৩ জন এবং মেডিক্যাল সেন্টার হাসপাতাল ল্যাবে ৭টি নমুনা পরীক্ষা করে ৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে ১টি নমুনা পরীক্ষা করে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি। এদিন পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্স এবং বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে কোনো নমুনা পরীক্ষা হয়নি।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ১১৯ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা করা হয়েছে ৭০২টি। আক্রান্তদের মধ্যে নগরে ৮২ জন এবং উপজেলায় ৩৭ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ