বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

গাজায় করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধ বিরতির পর এবার ফিলিস্তিনের গাজা উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল রবিবার জানিয়েছে, করোনা মহামারির তৃতীয় ঢেউয়ের কবলে পড়তে যাচ্ছে গাজা।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কিদরা জানান, 'যখন যুদ্ধ তীব্র রূপ নিয়েছে, তখন গাজাবাসী করোনার ঝুঁকির কথা পুরোপুরি ভুলে গিয়েছিল। সংঘাতের আগে মহামারি মোকাবিলায় জোর দেওয়া হয়েছিল, এখন আবার সেই পদক্ষেপ নেওয়া হবে।'

তিনি বলেন, লড়াইয়ের মধ্যে স্বাস্থ্যবিধি ও সুরক্ষা পদক্ষেপ মেনে চলতে পারেনি গাজাবাসী। যুদ্ধের আগে মহামারি কমে গিয়েছিল। কিন্তু এখন করোনার তৃতীয় ঢেউ ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

মন্ত্রণালয়ের নিরাপত্তা ও সংক্রমণ নিয়ন্ত্রণ ইউনিট পরিচালক রামি আল-আবাদলাও এমন শঙ্কা করছেন। তিনি বলেন, 'হাজার হাজার ফিলিস্তিনি তাদের ঘরবাড়ি থেকে বিতাড়িত হয়ে ভিড়ে ঠাসা বিভিন্ন স্থাপনায় গাদাগাদি করে থাকছেন।'

জাতিসংঘের রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজিস (ইউএনআরডব্লিউএ) পরিচালিত বিভিন্ন বাড়ি ও স্কুলে এক লাখের বেশি ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন।

নতুন করে কঠোর লকডাউন জারি করা কঠিন হবে বলেও মন্তব্য করেন রামি। তিনি আরও বলেন, কঠিন সময় ও বিপদের মধ্যে লোকজন খুব একটা বিধিনিষেধ অনুসরণ করতে চাইবে না।

সূত্র: আরব নিউজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ