রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় হজের বিমান ভাড়া আরও কমানোর চেষ্টা চলছে: বিমান মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ফিরিয়ে দিন বিধবার মুখের হাসি আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

সুনামগঞ্জে বিমান বন্দর তৈরী করব: পরিকল্পনামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান (এমপি) বলেছেন, আমরা সুনামগঞ্জকে রেলের সঙ্গে সংযোগ করব, সুনামগঞ্জে এসে এটাকে স্টপ করব না এ দিক দিয়ে আমরা মোহনগঞ্জ যাব। এ বিষয়ে আপনাদের মনে যেন কোন সন্দেহ না থাকে। শুধু রেললাইন কি সুনামগঞ্জে বিমানবন্দার বানাবো। এখানে ছোট ছোট বিমান নামবে ২০-২২জন যাত্রী নিয়ে। পর্যটকরা টাঙ্গুয়ার হাওর যাবে, মাছ মাংস খাবে, বাড়ি চলে যাবে।

বৃহস্পতিবার শহরের নবীনগর এলাকায় স্থাপিত খন্দকার আলকাছ অ্যান্ড আমিনা হাসপাতাল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার যদি ক্ষমতায় থাকে তাহলে আগামী ৫ বছরের মধ্যে এই সকল কাজ করা সম্ভব হবে। মহামারী করোনা পরিস্থিতিতে আমেরিকা, ভারতসহ উন্নত বিভিন্ন দেশে হিমশীম খাচ্ছে। আমরা এখনো মাথা উঁচু করে দাড়িয়ে আছি। দেশের মানুষকে বাঁচাতে আমাদের নেত্রী সাহসের সঙ্গে করোনা চিকিৎসা ব্যবস্থা তদারকি করে চালিয়ে নিচ্ছেন পাশাপাশি ব্যবসা-বাণিজ্য চলছে।

করোনার জন্য আমরা ভ্যাকসিন ক্রয় করতে ভারতের সাথে চুক্তি করেছিলাম কিন্তু তারা দিতে পারছেন না। আমাদের বন্ধু রাষ্ট চীন ও রাশিয়া থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভ্যাকসিন কিনে আনছেন।

হাসপাতাল উদ্ভোধনকালে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মু. জাহাঙ্গীর হোসেন, সিভিল সার্জন ডা. শামস উদ্দিন, পৌর মেয়র নাদের বখত, খন্দকার আলকাছ অ্যান্ড আমিনা হাসপাতালের চেয়ারম্যান আলকাছ উদ্দিন খন্দকার, হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার মঞ্জুর আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী জিয়াউল হক প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ