বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘জ্ঞান-গরিমায় উঁচু পাহাড় ছিলেন মাওলানা সাঈদুর রহমান আজমি নদভি’ ড. ইউনূসকে হেনস্তার নিন্দা ও প্রতিবাদ সাবেক ধর্ম উপদেষ্টার  আল্লামা নুরুল হকের ইন্তেকালে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক একাগ্রতার সালাত টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবি ‘আল্লামা নূরুল হক বটগ্রামীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’  চীনের ঋণনির্ভরতা কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী আল্লামা নুরুল হকের ইন্তেকালে জমিয়তের শোক সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, আটকা ১৩ হাজারের বেশি যাত্রী আল্লামা নূরুল হক বটগ্রামীর ইন্তেকালে সচেতন আহলে সুন্নাত ফেডারেশন’র শোক

নানারকম রোগ থেকে মুক্তি দেবে ক্যাপসিকাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বছর ধরে পাওয়া গেলেও আমরা অধিকাংশই সেই অর্থে ক্যাপসিকামকে গুরুত্বই দিই না। কারণ এর স্বাদ অনেকেরই পছন্দ নয়। চাইনিজ রান্না কিংবা স্যালাডে কখনও খেলেও, ক্যাপসিকামকে প্রতিদিনের খাবারের তালিকায় রাখেন না অনেকেই। কিন্তু এর পুষ্টিগুণ জানলে প্রতিদিন ক্যাপসিকাম খেতে বাধ্য হবেন সকলেই।

পুষ্টিবিদরা জানাচ্ছেন, সবুজ ক্যাপসিকাম প্রায়ই পাওয়া যায় বাজারে। সেভাবে যদিও লাল কিংবা হলুদ ক্যাপসিকাম পাওয়া যায় না। আজকের এই ব্যস্ততার যুগে যে সবজিগুলো একটা মানুষের প্রতিদিন খাওয়া উচিত, ক্যাপসিকাম তার মধ্যে অন্যতম। শরীরের নানা চাহিদা পূরণ করে, পাশাপাশি দীর্ঘদিনের কোনও অসুখ থেকে উপশম পাওয়া যায়।

কেন খাবেন ক্যাপসিক্যাম-

১. ক্যাপসিকামে প্রচুর ভিটামিন সি রয়েছে। করোনা থেকে সুরক্ষা পেতে নিয়মিত খেলে ইমিউনিটি বাড়াতে সাহায্য করবে এটি।

২. ভিটামিন এ রয়েছে এতে। চোখের নানা রকম সমস্যায় যারা ভুগছেন, তাদের ক্যাপসিকাম খাওয়া উচিৎ।

৩. ক্যাপসাইসিনস নামক একটি উপাদান থাকে এতে। যা ক্যানসার প্রতিরোধে সাহায্য করে।

৪. কোলেস্টেরল কম থাকে। খেলেও ওজন বেড়ে যাওয়ার চিন্তা থাকে না মোটেই।

৫. মাইগ্রেনের ওষুধ বলা হয় ক্যাপসিকামকে। লাল কিংবা সবুজ, যেকোনও ক্যাপসিকামই শরীরে এবং মাথায় রক্ত সঞ্চালন বাড়ায়। ফলে মাথা যন্ত্রণা, মাইগ্রেন এসকল সমস্যার সমাধানে কার্যকরী ক্যাপসিকাম।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ