বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প ‘ইসলামিক ফাউন্ডেশনকে আবার সোনালি যুগে ফিরিয়ে নিতে চাই’ ইরান আবারও পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইলে, নরক নেমে আসবে: ট্রাম্প স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জমিয়তে উলামায়ে হিন্দের চিঠি ধারের টাকা পরিশোধ না-করায় খুন, গ্রেপ্তার ৩

জাজিরায় ট্রলার ডুবি: নিখোঁজ ৪, একজনের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শরীয়তপুরের জাজিরা থেকে জেলে ট্রলারে পদ্মা নদী পার হয়ে শিমুলিয়া ঘাটে যাওয়ার সময় ট্রলারডুবির ঘটনায় উদ্ধার কাজ শুরু হয়েছে। শুক্রবার (২৮ মে) সকাল ৮টা থেকে দ্বিতীয় দিনের উদ্ধারকাজ শুরু হয়েছে বলে জানান জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুজ্জামান ভূঈয়া ।

এর আগে, গতকাল বৃহস্পতিবার (২৭ মে) পদ্মা নদীতে ট্রলারটি ডুবে যায়। এ ঘটনায় মো. আবদুর রহমান আকন্দ (৭০) নামে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে নিখোঁজ রয়েছে ওই ট্রলারে থাকা আরও চারজন। রাতে স্রোত ও অন্ধকার নেমে আসায় উদ্ধারকাজ বন্ধ রাখা হয়েছিল।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৈরী আবহাওয়ার কারণে লঞ্চ চলাচল বন্ধ করে রাখা হয়। বৃহস্পতিবার (২৭ মে) বিকেলে পালেরচর ঘাট থেকে ১৮ জন যাত্রী নিয়ে একটি মাছ ধরার ট্রলার শিমুলিয়ার দিকে যাচ্ছিল। পদ্মা নদীর পৌলান মোল্লাকান্দি এলাকায় গেলে ট্রলারটি ডুবে যায়। স্থানীয়রা সঙ্গে সঙ্গে বিভিন্ন নৌযান দিয়ে ১২ জনকে উদ্ধার করে। এর মধ্যে ছয়জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আর অন্যদের উদ্ধারের জন্য নৌ পুলিশ অভিযান অব্যাহত রাখে। সন্ধ্যা ৭টার দিকে একজনের লাশ উদ্ধার করা হয়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ