শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা। বিশ্ব শরণার্থী দিবসে বাস্তুচ্যুত মানুষের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের আহ্বান গাজীপুরে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিকেএম মিডিয়া সেলের আয়োজনে ওরিয়েন্টেশন কর্মশালা ইঞ্জিন বিকল হয়ে ফেনীতে আড়াই ঘণ্টা আটকা মেঘনা এক্সপ্রেস

তেঁতুলিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, ইমাম নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আনিছুর রহমান (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অপর মোটরসাইকেলের তিন আরোহী।

বুধবার (২৬ মে) রাত ১১টার দিকে তেঁতুলিয়া উপজেলার গোয়ালগছ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহত আনিছুর রহমান একই ইউনিয়নের চুটচুটিয়াগছ গ্রামের আজিজুল হকের ছেলে। তিনি সিপাইপাড়া মসজিদের ইমাম ও হাওয়াজোত কওমি মাদরাসার সহকারী শিক্ষক।

আহতরা হলেন- তেঁতুলিয়ার সর্দারপাড়া এলাকার সিদ্দিকের ছেলে নওশাদ (৩০), সজিব (১৪) ও গোয়ালগছ এলাকার রফিকুলের ছেলে আবু সাঈদ (২০)।

স্থানীয়রা ও পুলিশ জানায়, আনিছুর রহমান শিপাইপাড়া বাজার থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথে গোয়ালগছ এলাকায় পৌঁছালে তেঁতুলিয়া থেকে তিন আরোহী নিয়ে বিপরীত দিকে থেকে ছেড়ে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আনিছুর রহমান নিহত হন।

তাৎক্ষনিক স্থানীয়রা আহত তিন মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে নওশাদের অবস্থা গুরুত্বর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য নওশাদকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আজম সড়ক দুঘটনায় একজনের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ