শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা। বিশ্ব শরণার্থী দিবসে বাস্তুচ্যুত মানুষের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের আহ্বান গাজীপুরে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিকেএম মিডিয়া সেলের আয়োজনে ওরিয়েন্টেশন কর্মশালা ইঞ্জিন বিকল হয়ে ফেনীতে আড়াই ঘণ্টা আটকা মেঘনা এক্সপ্রেস

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৯৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৭৯ টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৯৯ জনের। এ নিয়ে মোট আক্রান্ত ৫২ হাজার ৯৭১ জন। এদিন করোনায় মৃত্যুবরণ করেনি কেউ।

বৃহস্পতিবার (২৭ মে) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এইদিন কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামে ৭টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৯১টি নমুনা পরীক্ষা করে ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৩১০টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় ১১ জনের। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ২৪টি নমুনা পরীক্ষা করে ৪ জন এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৬৮টি নমুনা পরীক্ষা করে ২৬ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

এছাড়া, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৩৯টি নমুনা পরীক্ষা করে ১০ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৪১টি নমুনা পরীক্ষা করে ৫ জন এবং চট্টগ্রাম মেডিক্যাল সেন্টার ল্যাবে ১৩টি নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

অন্যদিকে কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১৯৩ নমুনা পরীক্ষা করে ৬ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে। এদিন ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাব, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরি (আরটিআরএল) ও পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো নমুনা পরীক্ষা করা হয়নি।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৭৯টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয়েছে ৯৯ জনের। নতুন আক্রান্তদের মধ্যে নগরের ৫৬ জন এবং উপজেলায় ৪৩ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ