শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

১০০ ভাষায় অনুবাদ হচ্ছে নজরুলের ‘বিদ্রোহী’ কবিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতীয় উপমহাদেশের ১০০টি ভাষায় অনুবাদ করা হচ্ছে কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতা। মূলত এ বছর ‘বিদ্রোহী’ কবিতার ১০০ বছর উদ্‌যাপন করতেই এমন উদ্যোগ বলে জানিয়েছেন ভারতের আসানসোলের কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. স্বাতী গুহ।

বুধবার ১২২তম নজরুল জয়ন্তী উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘বাঙালি সংস্কৃতির রূপান্তর ও কাজী নজরুল ইসলাম’ শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভায় এ কথা জানান তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মোহাম্মদ সামাদ। কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এইচ এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বের আলোচনায় অংশ নেন অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ফজলে রাব্বী, ময়মনসিংহের সাংস্কৃতিক ব্যক্তিত্ব রাশেদুল হাসান শেলীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা। সঞ্চালনা করেন নজরুল বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক মামুন রেজা সৈয়দ।

প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, কাজী নজরুল ইসলামের সৃজনশীল কর্মযজ্ঞ আমাদের প্রেরণা জোগায়, সংকট থেকে উত্তরণের উৎসাহ জোগায়। মহামারির এই দুঃসময়ের সংকট কাটিয়ে ওঠার জন্য কবি নজরুল আমাদের খুবই উদ্বুদ্ধ করে। আমরা চাই, পৃথিবীতে শান্তি ফিরে আসুক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আহমেদুল বারী, ড. হুমায়ুন কবির, ড. মোনালিসা দাস, মাহবুবা কেয়া, আরিফুর রহমান, নবনীতা চৌধুরী, রাশেদ আমান, হাফিজুর রহমান, সজিব ত্রিপুরা, সালমা সুলতানা নিপা, সুস্মিতা আক্তার প্রমুখ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ