সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

হামাসের ‘আত্মরক্ষামূলক’ হামলায় ইসরায়েলের ক্ষতি ১.২ বিলিয়ন ডলার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের সঙ্গে এগারো দিনের যুদ্ধে ইসরায়েলের ১.২ বিলিয়ন ডলার ব্যবসায়িক ক্ষতি হয়েছে। সোমবার (২৪ মে) তথ্যটি জানিয়েছে ইহুদিবাদী ইসরায়েলের প্রধান শিল্প গ্রুপ।

১,৫০০টি সংস্থা এবং ৪ লাখ শ্রমিকের প্রতিনিধিত্বকারী ইসরায়েলের প্রস্ততকারক সংগঠন জানিয়েছে, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রকেট হামলার কারণে শ্রমিকরা ঘরে বসেছিলেন। এই কারণেই এমন ক্ষতি হয়েছে। খবর আল-জাজিরার।

সংগঠনটি বলেছে, হামাসের সঙ্গে যুদ্ধের সময় দক্ষিণ ইসরায়েলের প্রায় এক তৃতীয়াংশ শ্রমিক কাজ থেকে বিরত ছিল। এছাড়া মধ্য ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্রের নিকটবর্তী অঞ্চলের দশ শতাংশ শ্রমিক বাসায় অবস্থান করছিলেন।

তারা বলেছে, শ্রমিকরা কাজে না আসায় শিল্প সংস্থাগুলোর উৎপাদন উল্লেখযোগ্য হারে হ্রাস পায়। বিক্রয় অনেক কমে যায় এবং রাজস্বের প্রত্যক্ষ ক্ষতি হয়।

ইসরায়েল সরকার এখনো এই যুদ্ধের ক্ষয়ক্ষতির হিসাব প্রকাশ করতে পারেনি। হামাসের হামলায় অন্তত অর্ধশতাধিক কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতির হিসাব এই তালিকায় যুক্ত হয়নি।

ইসরায়েলের ভয়াবহ হামলায় গাজায়ও ব্যাপক ক্ষতি হয়েছে। হামাসের গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলের হামলায় শিল্পখাতে ৪০ মিলিয়ন ডলার এবং শক্তি খাতে ২২ মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। গাজায় ২৪৮ জনের মৃত্যু হয়েছে এবং ইসরায়েলে ১৩ জনের মৃত্যু হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ