বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

ঘূর্ণিঝড় ‘ইয়াস’: কলকাতা বিমানবন্দর বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ঘূর্ণিঝড় ইয়াসের কারণে পশ্চিমবঙ্গের কলকাতা বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার এ সিদ্ধান্তের কথা জানিয়েছে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ।

সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার সকাল সাড়ে ৮টা থেকে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট পর্যন্ত বিমান চলাচল বন্ধ থাকবে।

এদিকে আবহাওয়া দপ্তরে প্রকাশিত বুলেটিনে বলা হয়েছে, রাতের মধ্যেই অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে ইয়াস।

বুলেটিনে জানানো হয়েছে, গত ছয় ঘণ্টায় স্থলভাগের আরও কাছে চলে এসেছে ইয়াস। তার আগেই শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। পরবর্তী ছয় ঘণ্টায় তা ‘অতি শক্তিশালী’ হওয়ার সম্ভাবনা রয়েছে। ওড়িষ্যার পারাদ্বীপ থেকে ২০০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব, ওড়িষ্যার বালেশ্বর থেকে ২৯০ কিলোমিটার দক্ষিণ, দক্ষিণ-পূর্ব,পশ্চিমবঙ্গের দিঘা থেকে ২৯০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পূর্ব এবং সাগর দ্বীপ থেকে ২৮০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে ইয়াস। তার অভিমুখ রয়েছে ওড়িষ্যার বালেশ্বরের দিকে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ