সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হজ মৌসুমে সেবা দিয়েছেন মক্কা মিউনিসিপ্যালিটির ৯ হাজারের বেশি স্বেচ্ছাসেবক পুকুরে ডুবে মাদরাসার হিফজ বিভাগের দুই শিক্ষার্থীর মৃত্যু ইস্তাম্বুলে তৃতীয় বৈশ্বিক ইসলামি অর্থনীতি সম্মেলন অনুষ্ঠিত ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন

নারীদের প্যান্ট-শার্ট পরিধানের বিষয়ে দেওবন্দের ফতোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: বর্তমানে বোরকার পাশাপাশি কিছু শর্ট পোষাক পরিধান করতে দেখা যায় সমাজের নারীদের। পুরুষের পাশাপাশি নারীরাও এখন শার্ট-প্যান্ট পরিধান করে। এতে করে নারীদের উত্যক্ত করার ঘটনা দেখা যায় প্রায়ই। অনেকেই নারীদের ইভটিজিংয়ের পেছনে নারীদের পোষাককে দায়ী করে থাকেন। তাই সমাজের নারীদের পোষাক কেমন হবে? তারা কি শার্ট-প্যান্ট পরিধান করতে পারবে? এ বিষয়ে দারুল উলুম দেওবন্দ থেকে বলা হয়েছে, ‘নারীদের জন্য ঢিলেঢালা পোষাক পরিধান করা উচিত। শার্ট-প্যান্ট পরিধান করা নিষেধ।’ বিস্তারিত দেখুন...

প্রশ্ন : নারীদের পোষাক কেমন হওয়া উচিত? নারীরা কি প্যান্ট-শার্ট পরিধান করতে পারবে?

উত্তর : মহিলাদের জন্য এমন পোষাক পরিধান করা সুন্নাত। যা ঢিলেঢালা ও শরীর আবদ্ধকারী হয়। চিপা অথবা কঠিন টাইটপীট পোষাক পরিধান করা শরীয়তের দৃষ্টিকোণ থেকে জায়েজ নেই।

প্যান্ট-শার্ট পরা নারীদের জন্য নিষেধ। কেননা এটা একদিকে পুরুষের পোষাক। অপরদিকে এর দ্বারা শরীর আবদ্ধ রাখার পূর্ণ বিষয়টি পাওয়া যায় না।

দলীল: (তাকমিলা ফাতহুল মুলহিম, খণ্ড :৪, পৃষ্ঠা : ৭৬,৭৭, কিতাবুল লিবাস, বৈরুত থেকে মাকতাবা দারুল এহইয়া)

ফতোয়ার লিঙ্ক: https://darulifta-deoband.com/home/ur/clothing-lifestyle/602936

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ