বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

আদর্শ মা ও মেয়ে গড়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান ‘রামপুরা জাতীয় মহিলা মাদরাসা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আদর্শ মা ও মেয়ে গড়ার প্রত্যয়ে প্রতিষ্ঠিত দেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান ‘রামপুরা জাতীয় মহিলা মাদরাসায় ভর্তি চলছে। নির্ধারিত কোটা পূরণ হওয়া পর্যন্ত চলবে এ ভর্তি কার্যক্রম।

প্রতিষ্ঠানটির ভর্তির বিষয়ে পরিচালক মাওলানা সৈয়দ মুহাম্মাদ মোমতাজুল করীম মোশতাক-এর বরাত দিয়ে মাওলানা আবু বকর আওয়ার ইসলামকে জানান, গত ১৯ মে (বুধবার) থেকে আমাদের মাদরাসার নূরানি প্রথম শ্রেণী থেকে হিফজ, নাজেরাসহ দাওরায়ে হাদীস পর্যন্ত সকল বিভাগে ভর্তি চলমান রয়েছে। অভিভাবক ও ছাত্রীদেরকে কোটা পূরণ হওয়ার আগেই যোগাযোগ করার আহ্বান করছি।

ভর্তি ফি ও মাসিক প্রদেয় সম্পর্কে তিনি জানান, ১শ টাকা ফরম ফিসহ নতুন শিক্ষার্থীদের ভর্তি ফি ৩১শ টাকা ও পুরোনো শিক্ষার্থীদের ভর্তি ফি ২১শ টাকা। তাছাড়া সকল জামাতের আবাসিক শিক্ষার্থীদের মাসিক খরচ ১৯শ টাকা। তবে মেধাবী ও পরিশ্রমী গরিব শিক্ষার্থীদের জন্য মাসিক প্রদেয়ের ক্ষেত্রে বিশেষ বিবেচনা করা হয়ে থাকে বলে জানান প্রতিষ্ঠানটির শিক্ষাসচিব।

তিনি আরো জানান, বৈশ্বিক মহামারী কোভিড-১৯ এর কারণে যদি কোনো শিক্ষার্থী স্বশরীরে এসে ভর্তি হতে না পারে তাহলে বিশেষ নিয়মকানুন মেনে অনলাইনে ভর্তি সুযোগও থাকছে এ বছর।

মাওলানা সৈয়দ ফজলুল করীম রহ. (পীর সাহেব চরমোনাই) এর ঢাকার রামপুরায় নিজ বাড়িতে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানে ভর্তির বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন- ০২৪৮৩১৭৭২৭, ০১৯২১৩৫২৫৬৫

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ