বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা

রূপপুর পারমাণবিক প্রকল্পের সেনাসদস্যদের হত্যার হুমকি, আটক ৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এলাকায় নিরাপত্তার দায়িত্বে থাকা সেনাসদস্যদের সঙ্গে অসদাচরণ এবং তাদেরকে হত্যার হুমকি দেওয়ায় আট যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে সেনাবাহিনী।

শনিবার রাতে তাদের রূপপুর পুলিশ ফাঁড়িতে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য হস্তান্তর করা হয়। সেনাবাহিনীর পক্ষে ওয়ারেন্ট অফিসার মিজানুর রহমান আটক যুবকদের পুলিশের হাতে তুলে দেন।

রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আতিকুর রহমান জানান, শনিবার সন্ধ্যা ৬টার দিকে রূপপুর প্রকল্প এলাকার কেপিআই জোন ৮নং ওয়াচ টাওয়ারের পাশে পদ্মা নদী তীরবর্তী এলাকায় কয়েকজন যুবক প্রবেশ করে।

এ সময় নিরাপত্তার দায়িত্বে থাকা সেনাসদস্যরা তাদের পরিচয় এবং ওই এলাকায় প্রবেশের কারণ জানতে চাইলে তারা অসদাচরণ করে।

আতিকুর রহমান বলেন, এ সময় ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির কাগজপত্র না থাকায় যুবকদের ওই এলাকা ত্যাগ করতে বলায় তারা সেনাসদস্যদের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করতে থাকে এবং ইটভাটায় নিয়ে হত্যার হুমকি দেয়। পরে সেনাসদস্যরা তাদের আটক করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে পুলিশে হস্তান্তর করেন।

আটককৃতরা হলেন- ঈশ্বরদী উপজেলার চর রূপপুর গ্রামের ইমরান আলীর ছেলে রিমন হোসেন (২০), দুলাল হোসেনের ছেলে শাওন হাসান (২২), মো. আলালের ছেলে আসিফ হোসেন (২০), লিটন হোসেনের ছেলে মনোয়ার হোসেন (২১), মো. মিঠুনের ছেলে শান্ত (২০), নুরুল ইসলামের ছেলে ফজলে রাব্বি (২০), মো. সিরাজের ছেলে বাপ্পি (২১), সিরাজুল ইসলামের ছেলে মুন্না হোসেন (১৯)।

আটক যুবকদের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পরিদর্শক আতিকুল ইসলাম।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ