বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

এবার মসজিদুল আকসায় ইহুদিদের প্রবেশে সুযোগ করে দিতে ফিলিস্তিনিদের মারধর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারি অস্ত্রে সজ্জিত ইসরায়েলি পুলিশের পাহারায় মসজিদুল আকসায় জোর করে প্রবেশ করেছে ইহুদি বসতিস্থাপনকারীরা। রোববার সকালে প্রায় এক শ' ইহুদি পুলিশি পাহারায় মসজিদ চত্ত্বরে প্রবেশ করে। এর আগে মসজিদে ফজরের নামাজের পর সমবেত মুসল্লিদের ওপর হামলা করে ইসরায়েলি পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা দিয়ে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানায়, ইসরায়েলি ইহুদিদের প্রবেশে জায়গা করে দিতে পুলিশ মুসল্লিদের ওপর ব্যাপক মারধর চালায়। ওয়াফা আরো জানায়, এই সময় ছয় ফিলিস্তিনিকে আটক করা হয়।

এদিকে ইসরায়েলি দৈনিক জেরুসালেম পোস্টের কাছে মসজিদুল আকসায় ইহুদিদের তীর্থ দর্শন বিষয়ক সংস্থা 'কমিটি অব টেম্পল অর্গানাইজেশনস' জানিয়েছে, মসজিদে প্রবেশ করা ইসরাইলি ইহুদিরা প্রার্থনা করেছেন।

কমিটি জানিয়েছে, মসজিদুল আকসায় প্রার্থনাকারী ইহুদিরা 'ইসরায়েলি নেতৃত্বের দৃষ্টি খুলে দেয়া এবং টেম্পল মাউন্টের মসজিদকে সৌদি আরব বা অন্য শান্তিকামী আরব দেশে স্থানান্তরের মাধ্যমে ইসরায়েলে সন্ত্রাস প্রশমনের জন্য'  কাছে প্রার্থনা করেন।

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পূর্ব জেরুসালেমের মসজিদুল আকসা ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান। মক্কার মসজিদুল হারাম ও মদীনার মসজিদে নববীর পরই এই মসজিদকে মুসলমানরা মর্যাদা দেন।

অপরদিকে 'টেম্পল মাউন্ট' হিসেবে পরিচিত এই স্থাপনাটি ইহুদিদের কাছেও পবিত্র স্থান। এই স্থানে ইহুদিরা তাদের প্রধান ধর্মীয় উপসনালয় থাকার দাবি করেন।

সূত্র: আলজাজিরা ও জেরুসালেম পোস্ট

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ