বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

চীনে ৭.৩ মাত্রার ভূমিকম্পের আঘাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কিংঘাই প্রদেশে শুক্রবার ৭ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। উদ্ধারকর্মীরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে গেছেন। খবর আনাদোলুর।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, ভূমিকম্পে বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে। এতে কেউ হতাহত হয়েছে কি-না তা এখন পর্যন্ত জানা যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ কেন্দ্রের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল চীনের মাদুই জেলার ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে।

এর আগে শুক্রবার ভোরে চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে ৬ দশমিক ১ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। এতে একজন নিহত এবং ৬ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

এনটি