বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

সাত সকালে ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন।

বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আমতলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের নাম জানা গেছে। তিনি হলেন— প্রাইভেটকারচালক মো. বিল্লাল হোসেন (৩২)। অন্যদের পরিচয় জানার চেষ্টা চলছে।

বিজয়নগর থানার ওসি মো. আতিকুর রহমান জানান, সকাল পৌনে ৭টার দিকে একটি পণ্যবোঝাই ট্রাক ঢাকা-সিলেট মহাসড়কের আমতলি এলাকায় দাঁড়িয়ে ছিল। এ সময় সিলেটগামী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রাকটির সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকার চালকসহ দুজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

এ দুর্ঘটনায় আহত হন চারজন। তাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

এনটি