বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা: ২ ভাই নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুই চাচাতো ভাই নিহত হয়েছেন।

নিহতরা হলেন- নিহত মুবিন শিকদার (২০) উপজেলার ঘাঘরকান্দা গ্রামের ফারুক শিকদারের ছেলে এবং স্বাধীন শিকদার (১৭) বর্ষাপাড়া গ্রামের মিরাজ শিকদারের ছেলে। তারা সম্পর্কে চাচাতো ভাই।

বুধবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন এবং অন্যজনের রাত ১০টার দিকে  গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন থেকে মৃত্যু হয়।

এর আগে বিকালে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের তারাশী বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

কোটালীপাড়া থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, গোপালগঞ্জগামী একটি মোটরসাইকেল তারাশী বাসস্ট্যান্ডে একটি ইজিবাইকে সাইট দিতে গিয়ে রাস্তার পাশে থাকা গাছের সঙ্গে গিয়ে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলচালক মুবিন শিকদার ও তার চাচাতো ভাই স্বাধীন শিকদার গুরুতর আহত হন।

তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুবিন শিকদারকে মৃত বলে ঘোষণা করেন।

অপরদিকে স্বাধীন শিকদারের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এখানে ওই দিন রাত সাড়ে ১০টায় স্বাধীন শিকদার চিকিৎসারত অবস্থায় মারা যান।

বর্ষাপাড়া গ্রামের ইউপি সদস্য লায়েকুজ্জামান বিশ্বাস বলেন, মুবিন শিকদার ও স্বাধীন শিকদার খুব ভদ্র ও মেধাবী ছিল। এদের মৃত্যুতে আমরা খুব শোকাহত।

নিহত মুবিন শিকদার ও স্বাধীন শিকদারের ছোট চাচা শামিউল শিকদার বলেন, আমার ভাতিজা মুবিন শিকদার সরকারি মেরিন ইঞ্জিনিয়ার কলেজ থেকে ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা দিয়েছিল।

এ ছাড়া স্বাধীন শিকদার কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ