বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

আলজাজিরার সরাসরি সম্প্রচারে বয়সের সীমাবদ্ধতা আরোপ ইউটিউবের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: সংবাদমাধ্যম আলজাজিরার আরবি টেলিভিশন চ্যানেলের ইউটিউবে সরাসরি সম্প্রচারে বয়স সীমাবদ্ধতা আরোপ করেছে ইউটিউব কর্তৃপক্ষ। ফিলিস্তিন ও ইসরায়েলে চলমান অস্থির পরিস্থিতির সরাসরি সম্প্রচার করে আসা চ্যানেলটিতে বুধবার ইউটিউবে চ্যানেলটির দর্শকরা এই অবস্থার মুখোমুখি হন।

বুধবার সকালে আলজাজিরা আরবির ইউটিউব পেজে চ্যানেলটির সরাসরি সম্প্রচারকালে এর কনটেন্ট 'যথাযথ না হওয়া' এবং দর্শকের বয়স নিশ্চিত করার বার্তা ভেসে ওঠে। পরে অবশ্য এই বয়স সীমাবদ্ধতার তুলে নিয়েছে ইউটিউব কর্তৃপক্ষ।

এক বিবৃতিতে টেক জায়ান্ট গুগলের মালিকানাধীন ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউব থেকে জানানো হয়, সহিংসতাসহ বিভিন্ন কারণে বয়সের সীমাবদ্ধতা আরোপ করা কনটেন্ট সাধারণত সব দর্শকদের জন্য উপযুক্ত নয়। এই ক্ষেত্রে দর্শককে গুগল একাউন্টে সাইন ইন করে নিতে হয় এবং নিশ্চিত করতে হয়, তার বয়স ১৮ বছর বা তদুর্ধ্ব।

[caption id="" align="alignnone" width="565"] ইউটিউবে আলজাজিরা আরবির সম্প্রচারে বয়সের সীমাবদ্ধতা আরোপের বার্তা- ছবি : আলজাজিরা[/caption]

বিবৃতিতে বলা হয়, 'সহিংস কনটেন্ট থাকায় আলজাজিরা আরবির সরাসরি সম্প্রচারে কিছু সময়ের জন্য বয়সের সীমাবদ্ধতা দেয়া হয়েছিল। তবে ওই ধরনের কনটেন্ট আর না থাকার পর তা থেকে বয়সের সীমাবদ্ধতা সরিয়ে নেয়া হয়।'

অ্যাকটিভিস্ট ও গণমাধ্যম পেশাজীবীরা এই পদক্ষেপকে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর ফিলিস্তিন সংকটের মুক্ত ও বিশ্বাসযোগ্য তথ্য প্রবাহে বাধা হিসেবে সমালোচনা করছেন।

এর আগে মে মাসের শুরুতে জেরুসালেমের শেখ জাররাহ মহল্লা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদে ইসরায়েলি আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে সৃষ্টি অস্থিরতায় সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে ফিলিস্তিন সংকট সংশ্লিষ্ট পোস্ট মুছে দেয়া হয় বলে অভিযোগ করেন ব্যবহারকারীরা।

সূত্র : আলজাজিরা

এনটি