সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী মহানবীর (সা.) আদর্শ ছাড়া মানবতার মুক্তি আশা করা যায় না: মুনতাসির আলী দেশে শরিয়াহ আইন বাস্তবায়ন করতে চাই—ক্লিয়ার কাট কথা: শায়খে চরমোনাই ঢাকাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করার খবরে শীর্ষ আলেমদের উদ্বেগ বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী নেত্রকোনায় পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর ‘দুই-তিন বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে’  মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্য নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাস চাপায় মোটরসাইকেল আরোহী বিজিবি সদস্য সেলিম রেজা (২৯) নিহত হয়েছেন। এ ঘটনায় কামরুজ্জামান নামের আরও এক বিজিবি সদস্য আহত হয়েছেন।

বুধবার (১৯ মে) বিকেল সাড়ে পাঁচটার দিকে মহাসড়কের করটিয়া ইউনিয়নের করাতিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহত সেলিম রেজা পাবনার চাটমোহর এলাকার মোজাহের মোল্লার ছেলে। আহত কামরুজ্জামান একই এলাকার আবু সাঈদের ছেলে। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় স্থানীয়রা।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ মুহা. নবীন জানান, বিকেলে পাবনা থেকে বিজিবি সদস্য সেলিম রেজা ও মুহা. কামরুজ্জামান নামের দুইজন মোটর সাইকেলযোগে ঢাকা যাচ্ছিলেন। তারা করটিয়া ইউনিয়নের করাতিপাড়া নামকস্থানে পৌঁছালে একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দিয়ে চলে যায়।

‘এতে গুরুতর আহত হন তারা। পরে তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক সেলিম রেজাকে মৃত ঘোষণা করেন। আহত কামরুজ্জামানের অবস্থাও আশঙ্কাজনক।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ