শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি

মহামারী করোনায় অসহায় মানুষের পাশে ‘অভিযাত্রী’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।খাদিজা ইসলাম।।

কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার লোহাজুরী ইউনিয়নের বিভিন্ন হতদরিদ্র, নিম্ন আয়ের মানুষ ও ইমাম পরিবারে খাদ্য ও ইফতার পৌঁছে দেন ‘অভিযাত্রী সমাজকল্যাণ সংগঠন’ নামে একটি সমাজিক প্লাটফর্ম। তাদের ফেসবুক ইনবক্সে নক দিলে, কল করে জানালে বা ফেসবুকে কোন অসহায় পরিবারের সন্ধান পেলে চাল, ডাল, বড় মাছ, তেল, আলু, পেঁয়াজ, সেমাই, চিনি, লবণ, সাবান, মুড়ি, ছোলা বুট ও খেজুর বাসায় বাসায় পৌছে দেয় সংগঠনটি।

No description available.

জানা যায়, গত বছর করোনা মহামারি সময়ে তারা ২৭৫ জনের অধিক পরিবারে প্রায় দেড় লাখ টাকার চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, চিনি, সেমাইসহ খাদ্য, ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করে সংগঠনটি। এছাড়া করোনা সচেতনতায় লিফলেট বিতরণ, বিভিন্ন বাজার, মসজিদ, হাসপাতালে জীবাণুনাশক স্প্রেকরণ, বাজারে হাত ধোঁয়ার ড্রাম স্থাপন করে। পাশাপাশি করোনা থেকে মুক্তি লাভ, বীরশহীদ ও মৃত ব্যক্তিদের মাগফিরাত কামনায় ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করে। ফলে কম সময়ে তাদের সমাজিক কাজের পরিচিতি লাভ করে আস্থার জায়গা তৈরি হয় মানুষের মনের মণিকোঠায়।

বর্তমানে ইউনিয়নের মৃত ব্যক্তিদের জন্য ফ্রি মাইক সার্ভিস চালু । কলেজ,মাদরাসা ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থীদের ফ্রি গাইডলাইন প্রদান। সুদমুক্ত ঋণ বিতরণ। কর্মসংস্থানের লক্ষ্যে দরিদ্র, প্রতিবন্ধী ও বিধবা নারীদের আর্থিক সহযোগিতার লক্ষে গবাদি পশু ও সেলাই মেশিন বিতরণ। মেধা বিকাশে ‘ভাষা শহীদ রফিক স্মৃতি পাঠাগার স্থাপন’সহ বেশকিছু উদ্যোগ তারা  হাতে নিয়েছে।

No description available.

সংগঠনের সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এস. এম আবদুল্লাহ ফাহাদ জাকির আওয়ার ইসলামকে বলেন, প্রবাসী, এলাকাবাসী, উপদেষ্টা, সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় মাদক, যৌতুক ও বাল্যবিবাহ রোধ, শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি , সুদমুক্ত ঋণ বিতরণ, বিনোদন ও  সমাজসেবামূলক সামাজিক কাজ করে যাওয়ার চেষ্টা করছি আমরা।

চাকুরীজীবি, প্রবাসী, রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকারি কর্মকর্তা ও প্রশাসনের সহযোগিতা পেলে সারাদেশে সামাজিক ও মানবিক কাজ করতে চান বলে জানান এস. এম আবদুল্লাহ ফাহাদ জাকির।

লেখক- শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মী

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ