সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শোলাকিয়া ঈদগাহে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প, লাগানো হবে নিমগাছ সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী মহানবীর (সা.) আদর্শ ছাড়া মানবতার মুক্তি আশা করা যায় না: মুনতাসির আলী দেশে শরিয়াহ আইন বাস্তবায়ন করতে চাই—ক্লিয়ার কাট কথা: শায়খে চরমোনাই ঢাকাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করার খবরে শীর্ষ আলেমদের উদ্বেগ বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী নেত্রকোনায় পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর ‘দুই-তিন বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে’ 

আদ দাওয়াহ ইসলামিক ফাউন্ডেশনের বার্ষিক প্রতিযোগিতার পুরস্কার বিতরন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রমজান উপলক্ষে মাগুরার শ্রীপুর উপজেলার যুবকদের সামাজিক সংগঠন “আদ দাওয়াহ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত উপজেলার ৩৫টি মসজিদভিত্তিক মক্তবের শিক্ষার্থীদের বার্ষিক ইসলামী শিক্ষা প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।

সোমবার (১৭ মে) সকালে আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে পুরস্কার বিতরনী অনুষ্ঠান শুরু হয়। শুরুতে কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করেন দ্বীপ্ত টিভি চ্যাম্পিয়ন হাফেজ ক্বারী সাঈদ আহমাদ।

এতে সভাপতিত্ব করেন নাকোল মাদরাসাতুল উলূমিল ইসলামিইয়্যাহর প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি আরাফাত হোসেন।

আদ দাওয়া ইসলামিক ফাউন্ডেশন’ শ্রীপুর শাখার আয়োজক হাফেজ মুহা. সাকিবুল ইসলাম জানান, ইসলামী সাধারণ জ্ঞান অর্জনে মুসলিম বাচ্চাদেরকে উদ্বুদ্ধ করতে স্বাস্থ্যবিধি মেনে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

‘প্রতিযোগিতায় বয়স ভেদে প্রায় ২০০ শিশু অংশগ্রহণ করে, যা অত্যন্ত সন্তোষজনক। পরবর্তীতে বাছাইয়ের মাধ্যমে ফাইনাল পর্বের জন্য ৩১ জনকে নির্বাচিত করা হয়। ফাইনাল পর্বে অংশগ্রহণকারী প্রতিযোগীদের মেধা মূল্যায়ন করা হয় নির্দিষ্ট নাম্বারের ভিত্তিতে। ফলে একের অধিক প্রতিযোগী একই স্থান অর্জন করে পুরস্কার লাভের সুযোগ পেয়েছে। আদ দাওয়াহ ইসলামিক ফাউন্ডেশন এর পক্ষ থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়। সে সাথে এই প্রতিযোগিতাকে সফল করতে যারা শ্রম দিয়েছেন তাদের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

ফাইনাল পর্বের জন্য নির্বাচিত ৩১জনের মধ্যে ১৭জনকে পুরস্কৃত করা হয়। যাদের পুরস্কৃত করা হয়েছে- প্রথম স্থান অর্জনকারি ৭ জন: ১. ইয়ামিন -আমতৈল মাদ্রাসা জামে মসজিদ
২.নুর আমীন -আমতৈল মাদ্রাসা জামে মসজিদ
৩.মোঃসাইফুল্লাহ – আমতৈল বাজার জামে মসজিদ
৪.শাহরিয়ার নাফীজ -আমতৈল বাজার জামে মসজিদ
৫.মালিহা খাতুন -তারাউজিয়াল মুন্সিপাড়া জামে মসজিদ ৬.মৌমনি -সারঙ্গদিয়া ব্যাপারি পাড়া জামে মসজিদ ও ৭.মাহিয়া খাতুন- সোনাতুন্দি মধ্যপাড়া জামে মসজিদ।

দ্বিতীয় স্থান অর্জন করেছে ৪ জন। ১.রিফাত – আমতৈল মাদ্রাসা জামে মসজিদ
২.মারজিয়া- আমতৈল বাজার জামে মসজিদ
৩.রাফিজা খাতুন- সারঙ্গদিয়া চড়পাড়া জামে মসজিদ
৪.যুবায়ের তারাউজিয়াল মুন্সিপাড়া জামেস মসজিদ।

তৃতীয় স্থান অর্জন করেছে ৬ জন। ১.রাদিতা খাতুন- সোনাতুন্দি মধ্যপাড়া জামে মসজিদ ২.তাসমিয়া খাতুন(১)-সোনাতুন্দি মধ্যপাড়া জামে মসজিদ ৩.মেঘা সোনাতুন্দি মধ্যপাড়া জামে মসজিদ ৪.তাসমিয়া খাতুন(২)- আমতৈল বাজার জামে মসজিদ

৫.মিম্মা-সারঙ্গদিয়া ব্যাপারি পাড়া জামে মসজিদ ও ৬.জিম- সারঙ্গদিয়া ব্যাপারি পাড়া মসজিদ।

পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব মুহা. রফিকুল ইসলাম, আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্লা ফয়জুর রহমান লাভু, মুফতি মিসবাউর রহমান, সব্দালপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন-অর-রশিদ, বিশিষ্ট সাংবাদিক মুহা. সাইফুল্লাহ, আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শেখ আব্দুল মান্নান, বিশিষ্ট সমাজসেবক মুহা. আতিয়ার বিশ্বাস প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ