শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

আগামীকাল থেকে ভর্তি শুরু হচ্ছে যেসব মাদরাসায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বছর শেষ। মাদরাসাগুলোতে আগামীকাল বুধবার থেকে শুরু হবে ভর্তির আমেজ। লক্ষ লক্ষ মাদরাসা শিক্ষার্থী ভর্তিযুদ্ধে অংশ নিবে। গত ২০১৭ সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বীকৃতির পর আলোচনায় আসে বাংলাদেশের কওমি মাদরাসা। বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর হিসাব মতে সারাদেশে প্রায় ৪০ লাখ কওমি শিক্ষার্থী রয়েছে।

কওমি মাদরাসায় বছর শুরু আরবি রমজান টু রমজান। রমজানের পরে শাওয়াল মাসের প্রথম সপ্তাহ থেকেই আনুষ্ঠানিকভাবে ভর্কি কার্যক্রম সূচনা হয়। সারাদেশের উল্লেখযোগ্য কিছু মাদরাসার ভর্তি তথ্য নিয়ে থাকছে আজকের প্রতিবেদন। কয়েকটি মাদরাসার খবর নিয়ে নিউজটি সাজিয়েছেন আওয়ার ইসলামের নিউজরুম এডিটর মোস্তফা ওয়াদুদ।


১. না.গঞ্জের জামিআ রাব্বানিয়ায় ভর্তি শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার

দেশের অন্যতম দীনী বিদ্যাপিঠ জামিআ রাব্বানিয়া আরাবিয়ায় (রব্বানী নগর, জালকুড়ী, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ) নতুন ছাত্রদের ভর্তি নেওয়া হবে আগামী ৭ শাওয়াল (২০ মে) বৃহস্পতিবার। বিষয়টি মাদরাসার মুহতামিম মাওলানা নজরুল ইসলাম ভাসানী আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন।

ঐতিহ্যবাহী এই দীনী প্রতিষ্ঠানে কিতাব বিভাগ খুসূসী-দাওরায়ে হাদীসের পাশাপাশি হিফজ-মক্তব ও দুই বৎসর মেয়াদী ইফতা বিভাগ রয়েছে। সব বিভাগেই সীমিত সংখ্যক নতুন ছাত্রদের ভর্তি নেওয়া হবে।

খুসূসী-থেকে শরহে বেকায়া পর্যন্ত ভর্তি পরীক্ষা হবে মৌখিক। জালালাইন-দাওরায়ে হাদীস পর্যন্ত ভর্তি লিখিত ও মৌখিক উভয় পদ্ধতিতেই নেওয়া হবে। ইফতাসহ সব বিভাগে ভর্তির বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন নিম্নোক্ত নাম্বারেঃ 01754757527,01722240642

২. আল-জামিয়াতুল এমদাদিয়া, কিশোরগঞ্জে ভর্তি শুরু আগামীকাল

দেশের বিখ্যাত কওমি মাদরাসা আল-জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জ এর ভর্তি নতুন শিক্ষা কার্যক্রমের ভর্তি চালু হচ্ছে আগামী ২২ মে শনিবার থেকে। বিষয়টি মাদরাসার পরিচালনা পর্ষদ সভাপতি ও মুহতামিম মাওলানা শিব্বির আহমাদ আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন।

জামিয়া এমদাদিয়া দেশের একটি ঐতিহ্যবাহী মাদরাসা। বাংলাদেশের বিখ্যাত বড় বড় অনেক আলেমের জন্মভূমি কিশোরগঞ্জের এ মারকাজ। এখানের পরিবেশ ও পড়াশুনার মান রক্ষায় ব্যাপক সুনাম আছে তাদের।

জানা গেছে, আগামী শনিবার থেকে মাদরাসার সব বিভাগে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে। ছাত্রদের ভর্তি অবশ্যই অনলাইনে করা হবে। ভর্তিচ্ছু ছাত্ররা অনলাইনের মাধ্যমেই ভর্তি কার্যক্রম সমাপ্ত করার জন্য মাদà