বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল ইতালি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইতালিতে করোনা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে। তবে নতুন করে এর ঊর্ধ্বগতি এড়াতে আবারও বাংলাদেশিসহ আরও দুই দেশের নাগরিকদের প্রবেশে আগামী ৩০ মে পর্যন্ত বর্ধিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

এর আগে প্রবেশে নিষেধাজ্ঞা ১৫ মে পর্যন্ত ছিল। করোনার ভারতীয় ভয়ঙ্কর নতুন ভ্যারিয়েন্ট মোকাবিলায় বাংলাদেশ, ভারত ও শ্রীলংকা থেকে ইতালিতে প্রবেশের নিষেধাজ্ঞা তৃতীয়বারের মতো বাড়ানো হলো। এ অধ্যাদেশে স্বাক্ষর করেন স্বাস্থ্যমন্ত্রী রোবেরতো স্পেরেন্সা।

স্বাস্থ্য মন্ত্রণালয় গত মাসে প্রজ্ঞাপন জারির পর থেকে বাংলাদেশ, ভারত ও শ্রীলংকার নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা কার্যকর করা হয়।  তবে শুধু যাদের ইতালির পাসপোর্ট বা নাগরিকত্ব আছে তাদের ক্ষেত্রে ইতালিতে একটি নির্দিষ্ট ঠিকানা থাকা সাপেক্ষে নিজ দেশ ফিরতে কোনো বাধা নেই।

৩০ মের পর নিষেধাজ্ঞা শিথিল হবে কিনা এ ব্যাপারে নতুন করে সিদ্ধান্ত নেবে ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়।

এদিকে ইউরোপ ইউনিয়নের যে কোনো দেশ থেকে ইতালিতে প্রবেশের পর ১৪ দিন হোম কোয়ারেন্টিন তুলে নিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়, যা ১৬ মে থেকে কার্যকর শুরু হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ