সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শোলাকিয়া ঈদগাহে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প, লাগানো হবে নিমগাছ সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী মহানবীর (সা.) আদর্শ ছাড়া মানবতার মুক্তি আশা করা যায় না: মুনতাসির আলী দেশে শরিয়াহ আইন বাস্তবায়ন করতে চাই—ক্লিয়ার কাট কথা: শায়খে চরমোনাই ঢাকাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করার খবরে শীর্ষ আলেমদের উদ্বেগ বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী নেত্রকোনায় পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর ‘দুই-তিন বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে’ 

সাতক্ষীরায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, ২ যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সাতক্ষীরার কালিগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তৌহিদুল ইসলাম (২৫), গোলাম রসুল (১৭) নামে দুই যুবক নিহত হয়েছেন। এছাড়া শাহিনুর রহমান (১৬) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৫ মে) বিকেল ৪টার দিকে কালিগঞ্জের গোলখালি শ্মশানঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

তৌহিদুল ইসলাম আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের নাছিমাবাদ গ্রামের হামিদ মোড়লের ছেলে, গোলাম রসুল একই গ্রামের ফজর মোল্ল্যার ছেলে। আহত শাহিনুর রহমান ওই এলাকার আবু সাঈদ মোড়লের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই তিন যুবক একটি মোটরসাইকেল যোগে দ্রুতগতিতে জেলার শ্যামনগর উপজেলা সদর থেকে গ্রামের রাস্তা দিয়ে আশাশুনির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কালিগঞ্জের গোলখালি শ্মশানঘাট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বাবলা গাছের সঙ্গে ধাক্কা লাগে।

এসময় মোটরসাইকেল চালক তৌহিদুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়রা অপর দুজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গোলাম রসুল।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রণজিৎ মন্ডল জানান, বিকেল সাড়ে ৪টার দিকে তিন যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের মধ্যে একজন আগেই মারা গেছেন। অপর দুজনের মধ্যে থেকে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ও আহতদের পরিবারের কারো কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্ব স্ব পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ