বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

করোনা মহামারীর দ্বিতীয় বছর হবে আরও প্রাণঘাতী: ডব্লিউএইচও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা পরিস্থিতি বিশ্বজুড়ে আরও মারাত্মক আকার নিতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস।

স্থানীয় সময় শুক্রবার তিনি বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি- প্রথম বছরের তুলনায় দ্বিতীয় বছরে এই মহামারী অনেক বেশি প্রাণঘাতী হতে চলেছে।’ জুলাই মাসে জাপানের টোকিওতে অলিম্পিকের আসর নিয়ে উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশেষ করে ভারতসহ বিভিন্ন দেশে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ চিন্তা বাড়িয়েছে।

চলতি সপ্তাহে করোনাভাইরাসের ভারতীয় ধরনকে (বি.১.৬১৭) ‘উদ্বেগজনক’ আখ্যা দেওয়া হয়েছে। গত বছরের অক্টোবরে ভারতে প্রথম এই ধরনের সন্ধান মিলেছিল।

ইতোমধ্যেই করোনার এই ধরনটি বিশ্বের ৪৪টি দেশে ছড়িয়ে পড়েছে। অন্যান্য ধরনের তুলনায় করোনার এই ধরন অনেক দ্রুত সংক্রমণ ছড়াচ্ছে বলে সতর্ক করেছে ডব্লিউএইচও। এছাড়া করোনা বিধ্বস্ত ভারতে সংক্রমণের তীব্রতা ঠেকাতে টিকাদানই একমাত্র উপায় বলে জানিয়েছেন ডব্লিউএইচও মহাপরিচালক।

-এটি