বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

টানা তৃতীয় দিন ৪ হাজার মৃত্যু দেখল ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে করোনাভাইরাসে মহামারীর ভয়াবহতা অব্যাহত রয়েছে। টানা তিন দিন দেশটিতে করোনায় মৃত্যু ৪ হাজারের গণ্ডিতে রয়েছে। পাশাপাশি গত পাঁচ দিন ধরে দৈনিক সংক্রমণ সাড়ে তিন লাখের আশপাশেই রয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের শুক্রবার দেওয়া বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩ লাখ ৪৩ হাজার ১৪৪ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৪০ লাখ ৪৬ হাজার ৮০৯ জনে দাঁড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৪ হাজার জনের। এখন পর্যন্ত প্রাণঘাতী এই ভাইরাসে মৃত্যু হয়েছে ২ লাখ ৬২ হাজার ৩১৭ জনের।

মহারাষ্ট্র, কর্নাটকে কিছুটা কমেছে দৈনিক সংক্রমণ। উত্তরপ্রদেশ, দিল্লি, ছত্তিশগড়, গুজরাট, বিহার এবং মধ্যপ্রদেশেও সংক্রমণ গত কয়েকদিন নিম্নমুখী। তবে তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ এবং কেরালায় দৈনিক সংক্রমণ বেড়েছে।

সংক্রমণের লাগাম টানতে চলছে টিকাদান কর্মসূচি। গত ২৪ ঘণ্টায়  টিকা নিয়েছেন ২০ লাখ ৮৪ হাজার ৩২৮ জন। এ নিয়ে মোট টিকা দেওয়া হয়েছে ১৭ কোটি ৯২ লাখেরও বেশি।

এনটি