বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

এবার ইসরায়েলের পক্ষে সাফাই ম্যাঁক্রোর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় টানা পঞ্চম দিনের মতো সংঘাত নিয়ে ইসরাইলের পক্ষ নিয়ে বিবৃতি দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো। সংঘাত নিয়ে তিনি বলেন, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে।

শুক্রবার কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

তিনি গাজার পরিস্থিতি নিয়ে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন। এই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা করেছেন।

এর আগে এক বিবৃতিতে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান বলেছেন, ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি নিপীড়নের বিষয়টি সারা বিশ্ব এড়িয়ে গেলেও তুরস্ক চুপ থাকবে না। এমন মন্তব্যের পরই ফ্রান্সের প্রেসিডেন্টের এমন বিবৃতি এলো।

সোমবার থেকে শুরু হওয়া ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ১২২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। প্রায় হাজার খানেক আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩১ শিশু রয়েছে। এ ছাড়া ৪ শতাধিক ব্যক্তিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। অন্যদিকে ইসরায়েলের এক সেনাসদস্যসহ ৭ জন নিহত হয়েছে। সেখানে ফিলিস্তিনের হামাসের সঙ্গে ইসরায়েলি বাহিনীর গোলাগুলি চলছে। ইসরায়েল আর্টিলারি ফায়ার, ট্যাংক থেকে গোলাবর্ষণ ও আকাশ থেকে বোমা নিক্ষেপ করছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ