শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ ।। ২১ ফাল্গুন ১৪৩২ ।। ১৭ রমজান ১৪৪৭

শিরোনাম :
যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ইরানের ধন্যবাদ মোটারসাইকেলে সর্বোচ্চ ২ ও প্রাইভেটকারে ১০ লিটার তেল নেওয়া যাবে লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি ইরানের জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জামায়াতের সহমর্মিতা  ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা  এবার ৪০৫ বাংলাদেশিকে ফিরিয়ে আনলো ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট এবারের নির্বাচনে ইসলামি দলগুলোর কে কত ভোট পেল? দাম বেড়েছে ব্রয়লার মুরগির, সপ্তাহ ব্যবধানে ৫০-৬০ টাকা বেশি ‘ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতির কোনো বিকল্প নেই’

ঈদকে সম্মান দেখিয়ে গাজায় হামলা বন্ধের আহ্বান জাতিসংঘের মহাসচিবের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসরায়েল-ফিলিস্তিনিদের সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস।

আজ শুক্রবার (১৪ মে) এক টুইটবার্তায় তিনি বলেন, ঈদ উৎসবের প্রতি সম্মান দেখিয়ে উত্তেজনা কমাতে আমি আহ্বান জানাচ্ছি।

এই সংঘাত মধ্যপ্রাচ্যে উগ্রবাদ উসকে দেবে বলেও তিনি মন্তব্য করেন। জাতিসংঘপ্রধান বলেন, ইতিমধ্যে অনেক বেসামরিক মানুষের প্রাণহানি ঘটেছে। এই সংঘাতে পুরো অঞ্চলজুড়ে উগ্রবাদ ও মৌলবাদ বেড়ে যাবে।-খবর আনাদুলুর

এদিকে সংঘাতের পঞ্চম দিনে এসে গাজায় হামলা জোরদার করেছে ইসরায়েল। শুক্রবার (১৪ মে) ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসও রকেট হামলা বাড়িয়ে দিয়েছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে সহিংসতার এই চক্র দ্রুত বন্ধ হওয়া দরকার।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে তিনি বলেন, বিলম্বের চেয়ে শিগগিরই এই সংঘাত বন্ধ হবে বলে আশা করছি। কিন্তু ইসরায়েলের নিজের আত্মরক্ষার অধিকার আছে। শুক্রবার গাজায় হামলায় স্থল ও বিমান বাহিনী অংশ নিয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী। তবে তারা গাজায় প্রবেশ করেনি।

গাজা শহরের ভিডিওতে দেখা যায়, ইসরায়েলি কামান, গানবোট ও বিমান হামলায় আকাশে বিস্ফোরণের আলো জ্বলে উঠছে। উপত্যকাটিতে এখন পর্যন্ত ১১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েকশ।

ইসরায়েলি সীমান্তে বসবাসরত গাজার অধিবাসীরা ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছেন। গাজার সেজায়ারার বাসিন্দারা বলেন, ইসরায়েলি কামানের গোলা এসে তাদের বাড়িতে পড়ছে।

উম্ম রাঈদ আল-বাগদাদি বলেন, পুরো এলাকাজুড়ে গোলা আঘাত হানছে। শিশুরা আতঙ্কিত হয়ে পড়েছে। এমনকি যারা প্রাপ্তবয়স্ক, শৈশব থেকেই যুদ্ধ দেখে দেখে বড় হয়েছেন, তারাও বলছেন, আমরা আর সহ্য করতে পারছি না।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ