বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

ইন্দোনেশিয়া-মালয়েশিয়ায় শক্তিশালী ভূমিকম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

শুক্রবার আঘাত হানা এ ভূমিকম্পে ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানা যায়নি। কর্তৃপক্ষের বরাত দিয়ে সংশ্লিষ্ট দেশের গণমাধ্যমগুলো এ খবর দিয়েছে।

মালয় মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর এবং এর আশপাশের এলাকায় শক্তিশালী ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে এই ভূমিকম্প আঘাত হানে। দেশটির জাতীয় ভূতত্ব বিভাগ এই তথ্য জানালেও হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানা যায়নি।

অন্যদিকে, মালয়েশিয়ার প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপেও একই সময়ে একই মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে সংশ্লিষ্টরা বলছেন, একই ভূমিকম্প দুই দেশে অনুভূত হয়েছে।

দেশটির ভূতত্ত্ব বিভাগ জানিয়েছে, ভূমি থেকে ১০ কিলোমিটর গভীরে এর উৎপত্তি। তবে ভূমিকম্পের কারণে সুনামি বা জলোচ্ছ্বাসের পূর্বাভাস দেওয়া হয়নি। সেইসঙ্গে ইন্দোনেশিয়ার পক্ষ থেকেও ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু বলা হয়নি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ