বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

অক্সিজেনের অভাবে ভারতে ৪ দিনে ৭৫ রোগীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফের অক্সিজেনের অভাবে মৃত্যু ভারতের গোয়া মেডিকেল কলেজ হাসপাতালে। আজ শুক্রবার সকালে অক্সিজেনের অভাবে সেখানে ১৩ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার এই সংখ্যা ছিল ১৫। তার আগের দিন অক্সিজেনের অভাবে মারা যায় ২১ জন। মঙ্গলবার ২৬ জনের মৃত্য হয়।

সব মিলিয়ে গত চার দিনে ওই হাসপাতালে ৭৫ জন করোনা সংক্রামিত রোগীর মৃত্যু হয়েছে অক্সিজেনের অভাবে। এটি রাজ্যের সবচেয়ে বড় কোভিড স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রে।

গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত দাবি করেছিলেন যে, অক্সিজেনের কোনো অভাব নেই রাজ্যে। বিষয়টি লঘু করে দেখাতে চেয়ে তিনি বলেন, হয়তো অক্সিজেন পাওয়া আর তার সরবরাহের মধ্যে সময়ের ব্যবধানের জন্য এমন কিছু হয়ে থাকতে পারে।

এদিকে, এই ঘটনার তদন্তে রস্বার্থে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে বৃহস্পতিবার। তিন দিনের মধ্যে সেই কমিটিকে রিপোর্ট পেশ করতে হবে। তবে তার আগে মৃত্যু মিছিল অব্যাহত গোয়ার এই হাসপাতালে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পাওয়া হিসেব অনুযায়ী, গোয়ার পজিটিভিটি হার ৪৮.১ শতাংশ। গোটা দেশে গোয়াতেই পজিটিভিটি হার সবচেয়ে বেশি। সেরাজ্যে গড়ে প্রত্যেক সেকেন্ডে একটা রিপোর্টের ফল পজিটিভ হচ্ছে। এরই মধ্যে গোয়ার মেডিক্যাল কলেজ হাসপাতাল করোনা সংক্রামিত রোগীতে ভরে গেছে। নতুন কোনো রোগী ভর্তির জায়গা নেই, সম্প্রতি যারা ভর্তি হয়েছেন, তারাও মাটিতে রয়েছেন। এর মাঝে অক্সিজেনের অভাবে এভাবে রোগী মৃত্যু ভাবিয়ে তুলেছে সবাইকে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ