শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

ধ্বংসস্তূপের মাঝেও আল-আকসায় ফিলিস্তিনিদের ঈদ জামাত-উদযাপনের কিছু স্থিরচিত্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ (১৩ মে) বৃহস্পতিবার উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর। ঈদুল ফিতরের দিনেও ফিলিস্তিনে হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল। ইসরায়েলের এই অব্যাহত হামলায় এখন পর্যন্ত ১৭ শিশু, অন্তঃসত্ত্বা নারীসহ ৬৯ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এছাড়া অব্যাহত এই হত্যাযজ্ঞে এখন পর্যন্ত ৩৯০ জনেরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

তবে ধ্বংসস্তূপের মাঝেও ঈদের আনন্দের কিছুটা ছোয়া পেতে ইসরায়েলি বাহিনীর রক্তচক্ষু উপেক্ষা করে ঈদের জামাত আদায় করতে আল-আকসা প্রাঙ্গণে হাজারো ফিলিস্তিনির ঢল নামে।

তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি ও ফিলিস্তিন ভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম ময়দানুল কুদস থেকে ইসরায়েলের হত্যাযজ্ঞ ও ধ্বংসস্তূপের মাঝেও আল-আকসায প্রাঙ্গণে ফিলিস্তিনিদের ঠোটের কোণে ফুটে ওঠা এক চিলতে হাসির কিছু দৃশ্য তুলে ধরা হলো।

[caption id="" align="alignnone" width="550"]Eid al-Fitr prayer at Masjid al-Aqsa Compound ইসরায়েলি বাহিনীর রক্তচক্ষু উপেক্ষা করে ঈদের জামাত আদায় করতে আল-আকসা প্রাঙ্গণে হাজারো ফিলিস্তিনির ঢল। ছবি: মোস্তফা আল কারুফ - আনাদোলু এজেন্সি।[/caption]

[caption id="" align="alignnone" width="582"]Eid al-Fitr prayer at Masjid al-Aqsa Compound ইসরায়েলি বাহিনীর রক্তচক্ষু উপেক্ষা করে ঈদের জামাত আদায় করতে আল-আকসা প্রাঙ্গণে হাজারো ফিলিস্তিনির ঢল। ছবি: মোস্তফা আল কারুফ - আনাদোলু এজেন্সি।[/caption]

[caption id="" align="alignnone" width="592"]Eid al-Fitr prayer at Masjid al-Aqsa Compound আল আকসা প্রাঙ্গণে নিজের দুই রাজকন্যার সাথে ঈদের আনন্দ উপভোগ করছেন এক মা। ছবি: আনাদোলু এজেন্সি।[/caption]

[caption id="" align="alignnone" width="524"]May be an image of ‎child, standing, outdoors, monument and ‎text that says '‎ميدان القدس‎'‎‎ ঈদুল ফিতরের দিনে পরিবারের সাথে মসজিদুল আকসায় আসা দুই ফিলিস্তিনি শিশু।[/caption]

[caption id="attachment_219195" align="alignnone" width="500"] ধ্বংসস্তূপের মাঝেও ফিলিস্তিনি শিশুদের মুখে ফà§