বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

এবার ফিলিস্তিনের গাজায় স্থল হামলার পরিকল্পনা ইসরায়েলের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিমান হামলার পর এবার গাজায় স্থল অপারেশনের নকশা করছে ইসরায়েলের সেনাবাহিনী।

দেশটির সেনাবাহিনীর একজন মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, নতুন পরিকল্পনা এখনো প্রাথমিক পর্যায়ে।
আজ বৃহস্পতিবার বিকেলে সেনাবাহিনী প্রধানের কাছে প্রস্তাবটি পাঠানো হবে।

গার্ডিয়ান লিখেছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গতকাল বুধবার রাতে নিরাপত্তা কেবিনেটকে জানিয়েছেন তার দেশ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনি মুক্তি সংগ্রামী সংগঠন হামাসের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

তিনি আরও বলেন, ‘আজ রাতে গাজার কেন্দ্রীয় ব্যাংক ও অভ্যন্তরীণ নিরাপত্তা ভবনসহ সেখানকার সরকারি স্থাপনাগুলো ধ্বংস করতে হামলা চালানো হবে।’

ইসরায়েলি উগ্রবাদীদের ‘জেরুসালেম দখল দিবস’ উদযাপন এবং শেখ জাররাহ এলাকা থেকে ফিলিস্তিনি বাসিন্দাদের উচ্ছেদ ঘিরে দুই দেশের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়। আল-আকসা মসজিদের মুসল্লিদের ওপর কয়েক দফা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে কয়েকশ’ মুসল্লি আহত হন।

আল-আকসা মসজিদ থেকে অবরোধ তুলে নেওয়ার সময়সীমা বেঁধে দিয়ে রকেট হামলার হুমকি দেয় গাজার প্রতিরোধ সংগঠন হামাস। সেখান থেকে বাহিনী সরিয়ে না নিলে ইসরায়েলে রকেট ছোড়ে সংগঠনটি। পাল্টা বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এই ঘটনায় এখন পর্যন্ত ৬৯ জন ফিলিস্তিনি নিহতের খবর পাওয়া গেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ