বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

মহাসড়কে আগুনে পুড়লো চলন্ত প্রাইভেট কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে একটি চলন্ত প্রাইভেট কার আগুন লেগে পুড়ে গেছে। মঙ্গলবার (১১ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মহাসড়কের নগর জলপাই এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

জানা যায়, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী বরিশালের জসিম মিয়া নামে এক ব্যক্তির প্রাইভেটকারে (ঢাকা মেট্রো- গ ১৭-০১৯৭) হঠাৎ আগুন লেগে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় চালক একাই গাড়িতে ছিলেন। গাড়িতে আগুন দেখে চালক দ্রুত নেমে প্রাণে রক্ষা পান।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আশিকুর রহমান বলেন, ‘ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। গাড়িতে চালক একাই ছিলেন। গাড়িটি ঢাকা থেকে ঠাকুরগাঁও গিয়ে যাত্রী নামিয়ে আবারও ঢাকার দিকে ফিরছিল। গাড়িটি সম্পূর্ণ পুড়ে গেছে।’ ইঞ্জিনে ওভার হিটের কারণে আগুন লাগতে পারে বলে তার ধারণা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ