বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

ভারতফেরত ৩৮৮ যাত্রীর সাথে কোয়ারেন্টাইনে ঈদ কাটবে ৮৮ আনসারের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারত থেকে দেশে ফেরা ৩৮৮ পাসপোর্টযাত্রীর সাথে কোয়ারেন্টাইনে ঈদ কাটবে ৮৮ আনসার সদস্যেরও। যশোর ও বেনাপোলের ২৯টি আবাসিক হোটেল ও একটি মাদ্রাসা যা কোয়ারেন্টাইন হিসেবে ব্যবহৃত হচ্ছে। সেখানে করোনার ঝুঁকি নিয়ে টানা দায়িত্ব পালন করে যাচ্ছেন তারা।

এছাড়াও দেশে ফেরা অতিরিক্ত পাসপোর্টযাত্রীদের আশপাশের জেলা শহরগুলোর হোটেলে (অস্থায়ী কোয়ারেন্টাইন) স্থানান্তরের সময়ও একই গাড়িতে করোনার ঝুঁকি নিয়ে আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন।

যশোর জেলা প্রশাসন সূত্র জানায়, ৩০ এপ্রিল যারা বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে দেশে প্রবেশ করেছেন, তাদের ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন শেষ হবে ১৪ মে। ফলে ১৪ মে ঈদ হলে ৩০ এপ্রিল প্রবেশ করা ১০১ জন পাসপোর্টযাত্রী ঈদের দিন সকালে কোয়ারেন্টাইন মুক্ত হবেন। তবে ঈদ যদি হয় ১৩ মে, তাহলে এ ১০১ জনের ঈদ কাটবে হোটেলের কোয়ারেন্টাইন।

যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী সায়েমুজ্জামান বলেন, কোয়ারেন্টাইনে থাকা সবাইকে ঈদের দিন সেমাই, পোলাও, মাংসসহ উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। কিছু কিছু হোটেল কর্তৃপক্ষ তাদের নিজেদের উদ্যোগেই সেখানেকোয়ারেন্টাইনে থাকা পাসপোর্টযাত্রীদের উন্নতমানের খাবার পরিবেশন করবেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ