বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কি.মি. যানজট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ৩০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়েছে। ফলে এই এলাকায় থেমে থেমে চলাচল করছে গাড়ি।

বুধবার সকাল থেকে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়। এতে করে চরম ভোগান্তিতে পড়েছে ট্রাক, পিকআপ ও মোটরসাইকেলে চলাচল করা ঘরমুখো মানুষ।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, মহাসড়কের করটিয়া, টাঙ্গাইল বাইপাস, এলেঙ্গা, সল্লা, হাতিয়া এলাকায় যানবাহনের সঙ্গে যাত্রীদের জটলা সৃষ্টি হয়েছে। পুলিশের চেকপোস্ট থাকায় খালি কোনো যানবাহন দেখলেই যাত্রীরা তাতেই উঠে বসছেন। তাদের অধিকাংশই গার্মেন্টস কর্মী। ঘরমুখো এসব মানুষদের গুনতে হচ্ছে চার থেকে পাঁচগুণ বেশি ভাড়া।

এদিকে, চন্দ্রা, গোড়াই, মির্জাপুর ও দেওহাটা এলাকায় যানবাহন ও যাত্রীদের চাপ রয়েছে। যার অধিকাংশই উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার লোক।

জনি, রিপন, সালামসহ কয়েক যাত্রী জানান, গার্মেন্টস ছুটি হয়েছে। যত কষ্টই হোক আর ভাড়া যতই লাগুক বাড়িতে যেতেই হবে। কারণ পরিবার-পরিজন নিয়ে ঈদ করার আনন্দই আলাদা।

এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত জানান, বঙ্গবন্ধু সেতুর পূর্বপার থেকে গাড়ি টানতে না পারায় টাঙ্গাইলের অংশে থেমে থেমে যানবাহন চলাচল করছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিক হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ