রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মসজিদুল হারামে বিশেষ জুতার ব্যাগের ব্যবস্থা, মিলছে প্রবেশপথে জাতীয় ওলামা পরিষদের ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটি গঠন শাপলা চত্বরের ঘটনায় প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হবে: ধর্মমন্ত্রী ‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা

অনলাইনে বেফাকের ফলাফল প্রকাশে কাজ চলছে: বেফাক মহাপরিচালক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৪ তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। তবে এখনো অনলাইনে ফলাফল প্রকাশিত হয়নি। আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর থেকেই অনলাইনে প্রকাশের কাজ চলছে বলে জানিয়েছেন বেফাকের ভারপ্রাপ্ত মহাপরিচালক মাওলানা মুহাম্মদ যুবায়ের। আজ ৫ টা ৪৫ মিনিটে এক মুঠোফোন আলাপে আওয়ার ইসলামের এ প্রতিবেদককে তিনি একথা জানান।

তিনি বলেন, আমাদের সার্ভারে সাময়িক সমস্যা করছে। ফলাফল প্রকাশের চেষ্টা করা হচ্ছে আনুষ্ঠানিক ফল প্রকাশের পর থেকেই। আশা করছি, বাদ মাগরিবের মধ্যেই অনলাইনে শিক্ষার্থীরা তাদের ব্যক্তিগত রেজাল্ট খোঁজে পাবেন ইনশাআল্লাহ।

আজ সোমবার (১০ মে) দুপুর ৩ টা ২০ মিনিটে রাজধানীর কাজলার পাড় (ভাঙ্গাপ্রেস) বেফাক মিলনায়তনে ৪৪ তম কেন্দ্রীয় বেফাক পরীক্ষার ফলাফল ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলন করে এ ফলাফল ঘোষণা করে বেফাক। এ সময় বেফাক সভাপতি ও হাইয়াতুল উলইয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসানের হাতে ফলাফল তুলে দেন বেফাকের প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি আমিনুল হক। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বেফাকের সহ-সভাপতি মাওলানা সফিউল্লাহ, মহাসচিব মাওলানা মাহফুজুল হক, (ভারপ্রাপ্ত) মহাপরিচাল মাওলানা মুহাম্মদ যুবায়ের, পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি আমিনুল হক, বারিধারা মাদরাসার মাওলানা মকবুল আহমদ, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা নেয়ামাতুল্লাহ আল ফরিদী, প্রমূখ।

এ সময় স্বাগত বক্তব্যে বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেন, মুরুব্বিদের নির্দেশনায় দায়িত্বশীলদের অক্লান্ত মেহনতের ফলে আমরা ফলাফল প্রকাশ করতে পেরেছি। এজন্য আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি।

বেফাক সভাপতি আল্লামা মাহমুদুল হাসান বলেন, আল্লাহর কাছে শোকর যে তিনি আমাদের দ্বারা এ কাজ নিয়েছেন। যারা কাজকে এ পর্যন্ত এনেছেন তারা অনেক মেহনত করেছেন। তাদের মেহনতের ফলে যখন কাজ এ পর্যন্ত আসছে, তাহলে আমরা বলতে পারি যে, আল্লাহ তায়ালা সবার মেহনত কবুল করেছেন।

তিনি বলেন, আমরা এ কাজ দীনের কাজ মনে করি। ইখলাসের সাথে করি। কোনো অহঙ্কার নেই। আল্লাহ যেনো আমাদের ইখলাসের সাথে কাজকে কবুল করে নেন।

নেতৃবৃন্দের বক্তব্যের পর ফলাফল ঘোষণা করেন বেফাকের পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি আমিনুল হক। এ বছর প্রকাশিত ফলাফলে বেফাকের মোট গড় পাসের হাড় ৭৪.৪%। ফজিলত মারহালায় গড় পাসের হার পুরুষ ৮০.৩৪%, মহ