শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রাজধানীতে বৈশাখী পরিবহনের বাসে আগুন  বৃষ্টি নিয়ে আবারও সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরের গণভোট নিয়ে জনগণের সঙ্গে গাদ্দারি করেছে সরকার: আমিরে মজলিস জুহাইমানের দখলে কাবা, দুই সপ্তাহ বন্ধ ছিল জুমার খুতবা দারুল উলুম নদওয়াতুল উলামায় প্রিমিয়ার লিগের উদ্বোধন বাবুনগর মাদরাসার মাহফিলে স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিক মজলিসের জামিয়া কাসিমুল উলূমের ৮৫তম বার্ষিক ওয়াজ মাহফিল ৭ নভেম্বর   আওয়ার ইসলামের সিরাত প্রতিযোগিতার ফল প্রকাশ, পুরস্কার পাচ্ছেন ৭৫ জন ‘শিক্ষার্থীদের নিজস্ব প্রতিভা ও আগ্রহ চিহ্নিত করে সামনে এগোতে হবে’

এবার আল-আকসায় ইতিকাফরতদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলা, আহত শতাধিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: লাগাতার দুই দিন আল আকসায় ফিলিস্তিনিদের ওপর বর্বরোচিত হামলার পর এবার
আল-আকসা মসজিদের অভ্যন্তরে প্রবেশ করে ইতিকাফরতদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে আহত হয়েছেন বহু ফিলিস্তিনি ।

ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ জানায়, পুলিশ ‘টেম্পল মাউন্টে’ (আল-আকসা মসজিদ কম্পাউন্ড) অভিযান চালাচ্ছে।

ছোট একটি ভিডিও ফুটেজে মসজিদে অবস্থানরত ওপর ফিলিস্তিনিদের লক্ষ্য করে টিয়ারগ্যাস, রাবার বুলেট ও স্টান গ্রেনেড ছুঁড়তে দেখা যায়। জবাবে পাথর নিক্ষেপ করছিল তারা।

পূর্ব জেরুসালেম দখল উদযাপনে ইসরায়েলি সেটলাররা আল-আকসা কম্পাউন্ডে প্রবেশ করতে গেলে উত্তেজনার সৃষ্টি হয় যা সংঘর্ষে রূপ নেয়।

আল-আকসা মসজিদে ইসরায়েলি বাহিনীর হামলায় বহু আহত

ফিলিস্তিন রেড ক্রিসেন্ট জানিয়েছে, কয়েকশ’ বিক্ষোভকারী আহত হয়েছেন। আহতদের মধ্যে ৭০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ছয়জন সাংবাদিক রয়েছেন।

ইসরায়েল পূর্ব জেরুসালেমের শেখ জাররাহ এলাকা থেকে ফিলিস্তিনি বাসিন্দাদের উচ্ছেদ শুরু করলে রমজান মাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এই উত্তেজনার মধ্যে গত ৭ ও ৮ মে ইসরায়েলি বাহিনী আল-আকসা মসজিদে হামলা চালালে কয়েকশ’ মুসল্লি আহত হন।

 

এই হামলার নিন্দা জানিয়ে আসছে মুসলিম নেতৃবৃন্দ। যুক্তরাষ্ট্র এ ঘটনায় ‘উদ্বেগ’ জানিয়েছে।

এরপরও শেখ জাররাহ থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদে অনড় রয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকার। ফের হামলা চালানো হলো আল-আকসা মসজিদে।

সূত্র: আল জাজিরা

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ