সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে ডোনাল্ড ট্রাম্পের স্বাগত আস-সুন্নাহ ফাউন্ডেশনে নেওয়া হবে ৭ দাঈ ফজরের নামাজে সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু শোলাকিয়া ঈদগাহে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প, লাগানো হবে নিমগাছ সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী মহানবীর (সা.) আদর্শ ছাড়া মানবতার মুক্তি আশা করা যায় না: মুনতাসির আলী দেশে শরিয়াহ আইন বাস্তবায়ন করতে চাই—ক্লিয়ার কাট কথা: শায়খে চরমোনাই ঢাকাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করার খবরে শীর্ষ আলেমদের উদ্বেগ

পদ্মায় নৌদুর্ঘটনা: স্পিডবোট মালিক-চালকসহ চারজনের নামে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মাদারীপুরের শিবচরে পদ্মা নদীতে বালুবোঝাই বাল্কহেডে স্পিডবোটের ধাক্কায় ২৬ জন নিহতের ঘটনায় চার জনকে আসামি করে মামলা করা হয়েছে।

সোমবার (৩ মে) রাতে নৌপুলিশের উপ-পরিদর্শক (এসআই) লোকমান হোসেন বাদী হয়ে শিবচর থানায় মামলাটি করেন।

মামলায় স্পিডবোটের চালক শাহ আলম, মালিক চান্দু মোল্লা ও রেজাউল এবং বোটের ইজারাদার শাহ আলমকে আসামি করা হয়েছে।

মাদারীপুর নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার সকালে কাঁঠালবাড়ি ঘাট এলাকায় নোঙর করে রাখে বালুবোঝাই বাল্কহেডে ধাক্কা লেগে স্পিডবোটের ২৬ যাত্রী নিহত হয়। ওই দুর্ঘটনায় মৃত ২৬ জনের মধ্যে ২৫ জনের পরিচয় পাওয়া গেছে।

এর মধ্যে মাদারীপুর জেলার চারজন, বরিশালের ছয়জন, খুলনার একই পরিবারের চারজন, কুমিল্লার তিনজন, ফরিদপুরের একজন, চাঁদপুরে একজন , নড়াইলে একজন, মুন্সিগঞ্জ একজন, ঢাকার একজন, ঝালকাঠির একজন, এবং পিরোজপুরের দুইজন। বাকি একজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ