সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে ডোনাল্ড ট্রাম্পের স্বাগত আস-সুন্নাহ ফাউন্ডেশনে নেওয়া হবে ৭ দাঈ ফজরের নামাজে সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু শোলাকিয়া ঈদগাহে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প, লাগানো হবে নিমগাছ সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী মহানবীর (সা.) আদর্শ ছাড়া মানবতার মুক্তি আশা করা যায় না: মুনতাসির আলী দেশে শরিয়াহ আইন বাস্তবায়ন করতে চাই—ক্লিয়ার কাট কথা: শায়খে চরমোনাই ঢাকাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করার খবরে শীর্ষ আলেমদের উদ্বেগ

গণপরিবহন ও দূরপাল্লার বাস চালাতে রাজশাহীতে শ্রমিকদের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গণপরিবহন ও দূরপাল্লার বাস চালাতে রাজশাহীতে বিক্ষোভ করেছে শ্রমিকরা। রোববার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর শিরোইল বাস টার্মিনালে এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন।

মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাস টার্মিনাল এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত পথ সভা অনুষ্ঠিত হয়।

এসময় রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন বলেন, কঠোর লকডাউনে বন্ধ আছে গণপরিবহন। একই সঙ্গে দূরপাল্লার বাস চলাচলও বন্ধ রয়েছে। এতে পরিবহন খাতে জড়িত রাজশাহীর প্রায় ২০ হাজার শ্রমিক ও তাদের পরিবার এখন দিশেহারা।

‘তাদের জীবন-জীবিকা থেমে গেছে। এ অবস্থায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। আয়শূন্য এসব মানুষের দিন কাটছে খেয়ে না খেয়ে। এমন অবস্থায় চরম হতাশায় দিন পার করছেন পরিবহন শ্রমিকরা। তাই স্বাস্থ্যবিধি মেনে গাড়ি চালানোর দাবিতে শ্রমিকরা রাজপথে নেমে বিক্ষোভ করতে বাধ্য হয়েছে।’

তিনি বলেন, দেশে লকডাউনে মার্কেট খোলা। তাহলে স্বাস্থ্যবিধি মেনে পরিবহন চললে সমস্যা কোথায়। স্বাস্থ্যবিধি মেনে চললে মানুষের ভোগান্তিও যেমন কমবে তেমন শ্রমিকরাও দু বেলা দু মুঠো ভাত খাওয়ার টাকাটা জোগাড় করতে পারতেন। তাই অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন ও দূর পাল্লার বাস চালুর জন্য তিনি দাবি প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান এই শ্রমিক নেতা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ